
১। এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও অভিযান পরিচালনা করছে। এসআরবি-১৩, রংপুর এর দায়িত্বপূর্ণ এলাকা মাদকমুক্ত করতে এসআরবি এর প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করছে।
২। নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানাধীন উত্তর বেরবেরী এলাকায় অভিযান চালিয়ে ৯০ (নব্বই) পিস ইয়াবা ট্যাবলেট এবং ০৪ বোতল এস্কাফ জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। গ্রেফতার আসামি মবু (৫৫) নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানাধীন উত্তর বেরবেরী গ্রামের মৃত মোজাম্মেল হক এর ছেলে।

৩। এসআরবি এর চলমান মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ইং ১৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত ১১.০৫ ঘটিকার সময় নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানাধীন ২নং পুটিমারি ইউনিয়নের অন্তর্গত ৯নং ওয়ার্ড এর উত্তর বেরবেরী গ্রামস্থ আসামি মবু (৫৫), পিতা-মৃত মোজাম্মেল হক, এর বসতবাড়ির উত্তরমুখী মেইন গেটের সামনে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানকালে আসামির দেহ তল্লাশীকরে একটি টিয়া রংয়ের প্লাস্টিকের শপিং ব্যাগের মধ্যে রক্ষিত ৯০ (নব্বই) পিস ইয়াবা ট্যাবলেট এবং ০৪ বোতল এস্কাফ জব্দসহ আসামি ১। মবু (৫৫), পিতা-মৃত মোজাম্মেল হক, সাং-উত্তর বেরবেরী, থানা- কিশোরগঞ্জ, জেলা-নীলফামারী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
৪। এই ঘটনায় এসআরবি বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামির বিরুদ্ধে নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানায় মামলা দায়ের করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এসআরবি-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
…মূলকপি স্বাক্ষরিত…
বিপ্লব কুমার গোস্বামী
অতিরিক্ত পুলিশ সুপার
সিনিয়র সহকারী পরিচালক
(মিডিয়া)
অধিনায়কের পক্ষে
মোবা-০১৭৭৭৭১১৩০৩
তারিখ- ১৭/০৯/২০২৬ খ্রিঃ।
Leave a Reply