স্টাফ রিপোর্টার: অতুল বসাক | দৈনিক বাংলা কণ্ঠ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে জমে উঠেছে স্থানীয় বাজার ও বিপণিবিতানগুলো। পূজার আনন্দকে সামনে রেখে নতুন পোশাক, শাড়ি, থ্রি-পিস, শিশুদের জামাকাপড়সহ বিভিন্ন পণ্য কিনতে বাজারে ভিড় করছেন ক্রেতারা। অন্যদিকে, বাড়তি বিক্রির আশায় ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ীরা।

বাজার ঘুরে দেখা যায়, বিভিন্ন পোশাকের দোকানে ক্রেতাদের আনাগোনা বেড়েছে। দোকানগুলোতে শোভা পাচ্ছে নানা রঙের শাড়ি, পাঞ্জাবি, থ্রি-পিস ও শিশুদের আকর্ষণীয় পোশাক। পূজার কেনাকাটাকে ঘিরে দোকানগুলোতে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। পরিবারের সদস্যদের জন্য পছন্দের পোশাক কিনতে অনেকেই ছুটে আসছেন বাজারে।
বিশেষ করে নারী ও শিশুদের পোশাকের দোকানগুলোতে ক্রেতাদের উপস্থিতি চোখে পড়ার মতো। ক্রেতারা নিজেদের পছন্দ ও সামর্থ্য অনুযায়ী কেনাকাটা করছেন। পূজার আগে নতুন পোশাক কেনার আনন্দে বাজারে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে বলে মনে করছেন স্থানীয় ব্যবসায়ীরা।
ব্যবসায়ীদের প্রত্যাশা, পূজার দিন যত ঘনিয়ে আ