১। ‘বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন নিয়মিতভাবে চাঞ্চল্যকর হত্যা, ধর্ষণ, ডাকাতি, মাদক, অবৈধ অস্ত্র, চোরাকারবারীসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এছাড়াও সাম্প্রতিক সময়ে দিনাজপুর জেলায় বিভিন্ন এলপিজি গ্যাস ডিলার মালিকরা নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির তথ্য পাওয়া যায়। উক্ত তথ্যের সত্যতা নিশ্চিতকরণ এবং অভিযুক্ত ব্যবসায়ীদের আইনের আওতায় আনার লক্ষ্যে এসআরবি-১৩ গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে।
২। এসআরবির চলমান গোয়েন্দা নজরদারির ধারাবাহিকতায় ০৫ অক্টোবর, ২০২৬ তারিখ সকাল ১১.৩০ ঘটিকা হতে দুপুর ০২.৩০ ঘটিকা পর্যন্ত সিপিসি-১, এসআরবি-১৩, দিনাজপুর এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, দিনাজপুর যৌথভাবে দিনাজপুর জেলার পার্বতীপুর থানাধীন হলদিবাড়ী নতুন বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মোতাবেক নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রয় করা এবং নির্ধারিত মূল্যে প্রতিশ্রুত পণ্য সরবরাহ না করার অভিযোগে ডিলার মেসার্স রজব অ্যান্ড ব্রাদার্সকে ৫০,০০০/- টাকা এবং গ্যাস ডিলার মেসার্স মন্ডল ট্রেডার্স’কে ৫০,০০০/-টাকাসহ সর্বমোট একলাখ টাকা জরিমানা করা হয়।
৩। এছাড়াও অবৈধ মজুতদারী, অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার ও নিত্যপণ্য বিক্রয় এবং খাদ্যে ভেজালের মত অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
…মূলকপি স্বাক্ষরিত…
বিপ্লব কুমার গোস্বামী
অতিরিক্ত পুলিশ সুপার
সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া)
অধিনায়কের পক্ষে
মোবাঃ ০১৭৭৭৭১১৩০৩
তারিখঃ ০৬/১০/২০২৬ ইং।