জালালউদ্দীন জিল্লু মাল্টি মিডিয়া রিপোর্টার দৈনিক বাংলা কন্ঠ।

 

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবসটি উপলক্ষে দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, আগাম প্রস্তুতি গ্রহণ এবং দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার ওপর গুরুত্বারোপ করা হয়।

 

প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাস, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং দুর্যোগসহনশীল সমাজ গড়ে তোলার লক্ষ্যে প্রতিবছর ১৩ অক্টোবর বিশ্বব্যাপী আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়।

 

দুর্যোগ মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণ, স্বেচ্ছাসেবী সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিজ ইশরাত জাহান,জনাব আতাউর রহমান সভাপতি উপজেলা বিএনপি সভাপতিত্ব করেন জনাব শাহজাহান আলী সভাপতি পৌর বিএনপি সহ বিএনপির নেতৃবৃন্দ।

 

বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। প্রতিবছর বন্যা, ঘূর্ণিঝড়, খরা, বজ্রপাত, অগ্নিকাণ্ডসহ নানা প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ ক্ষতিগ্রস্ত হয়। ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলাতেও অতিবৃষ্টি, খরা, শৈত্যপ্রবাহ ও বজ্রপাতের মতো দুর্যোগের ঝুঁকি রয়েছে।

 

এসব দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা বৃদ্ধি, আগাম সতর্কবার্তা প্রচার, নিরাপদ আশ্রয় নিশ্চিত করা এবং দুর্যোগকালীন করণীয় সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করে তোলা প্রয়োজন।

বিশেষ করে শিশু, নারী, প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপত্তার বিষয়টি দুর্যোগ ব্যবস্থাপনায় অগ্রাধিকার দেওয়া জরুরি। পাশাপাশি শিক্ষার্থীদের দুর্যোগ মোকাবিলার প্রাথমিক প্রশিক্ষণ প্রদান এবং স্থানীয় পর্যায়ে স্বেচ্ছাসেবক দলকে আরও সক্রিয় করার ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।

 

দুর্যোগ কখনো পূর্বঘোষণা দিয়ে আসে না। তাই দুর্যোগের পর ক্ষয়ক্ষতি মোকাবিলার পাশাপাশি দুর্যোগের আগেই প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা অত্যন্ত জরু�