ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সমসাময়িক কৃষি ও সুষম সার ব্যবস্থাপনা বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাণীশংকৈল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য মো. জাহিদুর রহমান। সভায় সভাপতিত্ব করেন রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফরাত জাহান।

সভায় সমসাময়িক কৃষি পরিস্থিতি, সুষম সার ব্যবস্থাপনা এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

কৃষিক্ষেত্রে সারের সঠিক ব্যবহার নিশ্চিত করা, মাটির উর্বরতা বজায় রাখা এবং কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

মো: মাহাবুব আলম

জেলা প্রতিনিধি

দৈনিক বাংলা কণ্ঠ।