রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে অসহায়, দুস্থ ও দরিদ্র মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানটির সৌজন্যে ছিলেন মোঃ মাসুদ রানা। তিনি রাণীশংকৈল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী, উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি এবং রাণীশংকৈল উপজেলা প্রেসক্লাবের সভাপতি।
শারদীয় দুর্গাপূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে এ উদ্যোগ নেওয়া হয়। বস্ত্র বিতরণের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানো ও সামাজিক সম্প্রীতি জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।
ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে এ ধরনের মানবিক উদ্যোগ সমাজের অসহায় মানুষের জন্য সহমর্মিতা ও সহযোগিতার দৃষ্টান্ত হয়ে থাকবে।
অতুল বসাক
স্টাফ রিপোর্টার
দৈনিক বাংলা কন্ঠ