ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় সড়কসংলগ্ন একটি স্থান থেকে জ্যোতিষ চন্দ্র (নাম অনুযায়ী) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, সকাল আনুমানিক ৬টা ৩০ মিনিটে উপজেলার সন্ধ্যারই এলাকার সাতঘড়িয়া সড়কসংলগ্ন আলী ইটভাটার পাশে মরদেহটি দেখতে পান স্থানীয় কয়েকজন ব্যক্তি। পরে তাঁরা রাণীশংকৈল থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।
নিহত ব্যক্তির পিতার নাম রাজেন চন্দ্র। তাঁর বাড়ি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী পাঁচপীর গ্রামে বলে জানা গেছে।
তবে ওই ব্যক্তির মৃত্যুর কারণ কী, কীভাবে তাঁর মৃত্যু হয়েছে এবং ঘটনাটির পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে পুলিশের তদন্ত ও আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষা রয়েছে।
সত্যের সন্ধানে সব সময়।
📢 ঘটনার বিস্তারিত তথ্য পাওয়া গেলে পরবর্তী সংবাদে জানানো হবে।মোঃ মাহবুব আলম জেলা প্রতিনিধি দৈনিক বাংলা কণ্ঠ।