রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে অসহায় ও এতিম শিক্ষার্থীদের নিয়ে মিলাদ মাহফিল ও খাবারের আয়োজন করেছেন সমাজসেবক ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মাসুদ রানা।

এ সময় মাদ্রাসার শিক্ষার্থীরা মিলাদ মাহফিলে অংশগ্রহণ করে। তাদের নিয়ে এমন মানবিক উদ্যোগ অসহায় ও এতিম শিশুদের প্রতি ভালোবাসা, সহমর্মিতা এবং সামাজিক দায়বদ্ধতার একটি সুন্দর দৃষ্টান্ত।

সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ আরও জোরদার হবে বলে আশা করা যায়।

মো. মাহাবুব আলম

জেলা প্রতিনিধি

দৈনিক বাংলা কণ্ঠ