নিজস্ব প্রতিবেদক:

সাংবাদিক মো. মাসুদ রানাকে ‘আসক-আন্তর্জাতিক আইন সহায়তা কেন্দ্র সংস্থা ট্রাস্ট’-এর কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সম্মেলন উপলক্ষে কেন্দ্রীয় স্থায়ী পরিষদের সদস্য হিসেবে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

ছবিতে দেখা যায়, ‘আসক-আন্তর্জাতিক আইন সহায়তা কেন্দ্র সংস্থা ট্রাস্ট’-এর পক্ষ থেকে সাংবাদিক মো. মাসুদ রানার ছবি ও নাম সংবলিত একটি সম্মাননা ক্রেস্ট তৈরি করা হয়েছে। ক্রেস্টে তাঁকে সংগঠনটির কেন্দ্রীয় স্থায়ী পরিষদের সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি তাঁর পদবি হিসেবে ভাইস-চেয়ারম্যান লেখা রয়েছে।

এ সম্মাননা সাংবাদিক মো. মাসুদ রানার সাংগঠনিক সম্পৃক্ততা ও দায়িত্বের স্বীকৃতি হিসেবে তুলে ধরা হয়েছে।

মো:মাহাবুব আলম

জেলা প্রতিনিধি

দৈনিক বাংলা কন্ঠ।