১। ‘বাংলাদেশ আমার অহংকার’-এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। এসআরবি-১৩, রংপুর এর দায়িত্বপূর্ণ এলাকা মাদকমুক্ত করতে এসআরবি এর প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করছে।

২। রংপুর জেলার মিঠাপুকুর এলাকা থেকে ১০০ গ্রাম হেরোইনসহ চারজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩। গতকাল সন্ধ্যায় অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো মোছাঃ দুলালী বেগম (৩৬), মোঃ হারুনুর রশিদ (৩৫), মোঃ রিপন (১৯) এবং মোছাঃ ফেরদৌসী বেগম (৩৪)।

৩। এসআরবির চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, এসআরবি-১৩, রংপুর এর একটি আভিযানিক দল ২৫ অক্টোবর, ২০২৬ তারিখ সন্ধ্যা ০৬.০০ ঘটিকার সময় রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন ইসলামপুর টোলপ্লাজা সংলগ্ন প্রাণ ডেইরি হাবের সামনে পাকা রাস্তার উপর হানিফ পরিবহণের ঢাকা মেট্রো-ব-১২-৫৫৫৩ রেজিস্ট্রেশন নাম্বারযুক্ত একটি বাসে অভিযান পরিচালনা করে ১০০ গ্রাম হেরোইন জব্দ করে। এসময়, পরস্পর যোগসাজসে মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের দখলে রাখার অপরাধে ঐ চারজনকে গ্রেফতার করা হয়।

 

৪। এই ঘটনায় এসআরবি বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার আসামি এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এসআরবি -১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

 

…মূলকপি স্বাক্ষরিত…

মুহম্মদ মনিরুজ্জামান

সহকারী পুলিশ সুপার

সহকারী পরিচালক মিডিয়া (ভারপ্রাপ্ত)

অধিনায়কের পক্ষে

তারিখঃ ২৬/১০/২০২৬ ইং।