১। বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, ডাকাতি, অপহরণ, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। অপহরণের মতো মারাত্মক সামাজিক অপরাধের ক্ষেত্রে এসআরবি অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে অঙ্গীকারবদ্ধ।
২। নীলফামারী জেলার সৈয়দপুর থানা এলাকা থেকে এসএসসি পরীক্ষার্থী এক কিশোরী অপহরণ মামলার প্রধান অভিযুক্ত মোঃ শুভ (১৮) কে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। ২৭ অক্টোবর ২০২৬ তারিখ রাত ১.৪০ ঘটিকার সময় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ শুভ সৈয়দপুর থানাধীন শ্বাসকান্দর ডাঙ্গাপাড়া গ্রামের মোঃ লাল বাবুর ছেলে।
৩। মামলার এজাহার সূত্রে জানা যায় যে, ভুক্তভোগী কিশোরী ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল। ভুক্তভোগী ঐ কিশোরী বিদ্যালয়ে যাওয়া আসার পথে আসামি মোঃ শুভ (১৮) প্রেমের প্রস্তাবসহ বিভিন্ন ধরনের কু-প্রস্তাব দিয়ে আসছিলো। ঐ কিশোরী উক্ত প্রস্তাবে রাজি না হলে অভিযুক্ত মোঃ শুভ (১৮) আরো ক্ষিপ্ত হয়। গত ১৬ এপ্রিল বিকাল ০৪.০০ ঘটিকার সময় ভিকটিম নিজ বাড়ী হতে প্রাইভেট পড়ার জন্য বাহির হলে অভিযুক্ত আসামি ও অজ্ঞাত ২/৩ জন সহযোগী মিলে নীলফামারী জেলার সৈয়দপুর থানাধীন পশ্চিম বোতলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিকট খড়খড়িয়া নদীর ব্রিজের উপর পৌছামাত্রই মাইক্রোবাসযোগে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরবর্তীতে উক্ত ঘটনায় ভিকটিমের পিতা মোঃ মোস্তাফা কামাল বাদী হয়ে নীলফামারী জেলার সৈয়দপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।যার মামলা নং-২৬, তারিখ-২৪/০৪/২০২৬।
৪। সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ২৭/১০/২০২৬ তারিখ ০১.৪০ ঘটিকায় সময় নীলফামারী জেলার সৈয়দপুর থানাধীন শ্বাসকান্দর ডাঙ্গাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর অপহরন মামলার (সৈয়দপুর থানার মামলা নং-২৬, তারিখ-২৪/০৪/২০২৬, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধন অধ্যাদেশ ২০২৬) এর ৭/৩০) আসামি ১। মোঃ শুভ(১৮), পিতা- মোঃ লাল বাবু, সাং- শ্বাসকান্দর ডাঙ্গাপাড়া, থানা-সৈয়দপুর , জেলা- নীলফামারীকে গ্রেফতার এবং ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।
৫। পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এই ধরণের প্রতিটি অপহরণ, হত্যা, ধর্ষণসহ সকল সামাজিক অপরাধ প্রতিরোধে এসআরবি এর প্রতিটি সদস্য দৃঢ়প্রত্যয়ের সাথে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে।
…মূলকপি স্বাক্ষরিত…
বিপ্লব কুমার গোস্বামী
অতিরিক্ত পুলিশ সুপার
সিনিয়র সহকারী পরিচালক
(মিডিয়া)
অধিনায়কের পক্ষে
মোবাইল: ০১৭৭৭৭১১৩০৩
তারিখঃ ২৭/১০/২০২৬ ইং।