খাদেমুল ইসলাম
পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের জেলার বোদা উপজেলায় রাসায়নিকসার পণ্যবাহী ট্রাকের সাথে যাত্রীবাহী ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মো. আয়নাল (৬০) নামে এক ভ্যানচালকের মৃত্যু খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার পাঁচপীর ইউনিয়নের উত্তর কালীবাড়ী হারামজাদা ধামের তিন রাস্তার মোড়ে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত আয়নাল উপজেলার পাঁচপীর ইউনিয়নের হরিনাময়ী পাড়ার বাসিন্দা।পেশায় তিনি ভ্যানচালক ছিলেন
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে আয়নাল হারামজাদা ধাম এলাকা থেকে যাত্রী নিয়ে ভ্যানে করে পাঁচপীরের উদ্দেশে রওনা হন। একই সময়ে বোদা থেকে সারবাহী একটি ট্রাক ঝাড়বাড়ীর উদ্দেশে সার নিয়ে যাচ্ছিল। পথে উত্তর কালীবাড়ী হারামজাদা ধামের তিন রাস্তার মোড়ে পৌঁছালে ভ্যান ও ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক আয়নাল গুরুতর ভাবে আহত হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয় লোকজনের ভিড় জমে। এ সময় এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে পাঁচপীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অজয় কুমার রায় দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন।
এ বিষয়ে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শনে যান । দুর্ঘটনায় জড়িত সারবাহী ট্রাকটি জব্দ করা হয়েছে।