মো:মাহাবুব আলাম
দৈনিক বাংলা কন্ঠ
একজন শ্রমিক অপরাধ করলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিচার হবে। কিন্তু একজন শ্রমিককে এভাবে তুলে আছাড় মারা কিংবা ক্ষমতার অপব্যবহার করে শারীরিকভাবে নির্যাতন করার অধিকার কাউকে দেওয়া হয়নি।
পুলিশ ভাইদের বলতে চাই, মনে রাখবেন—আপনারা জনগণের টাকায় পরিচালিত রাষ্ট্রীয় বাহিনীর সদস্য। আপনাদের দায়িত্ব মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, মানুষের ওপর নিজের ক্ষমতা প্রদর্শন করা নয়।
আবার শ্রমিক ভাইদেরও বলব, ন্যায্য দাবিতে আন্দোলন করুন, কিন্তু দেশের সম্পদ ভাঙচুর করবেন না। কারণ এই দেশের সম্পদ আমাদের সবার।

একটি কথা মনে রাখবেন—পুলিশের বাড়াবাড়ি যেমন গ্রহণযোগ্য নয়, তেমনি জনতার হাতে আইন তুলে নেওয়াও সমর্থনযোগ্য নয়।
আজ যিনি ক্ষমতার অপব্যবহার করছেন, কাল তাঁকেও জবাবদিহির মুখোমুখি হতে হতে পারে। তাই ফুট ওভারব্রিজে কাউকে ঝুলিয়ে দেওয়ার মতো প্রতিশোধের হুমকি নয়, আমরা চাই আইনের সঠিক প্রয়োগ ও ন্যায়বিচার।
আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে শ্রমিক তাঁর ন্যায্য অধিকার পাবেন,