‎মোঃফিরোজ উপজেলা প্রতিনিধি রাণীশংকৈল

‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে ঠাকুরগাঁওয়ের কৃতী সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত ও শপথ গ্রহণ করায়। ঠাকুরগাঁওয়ের উপজেলা প্রেস ক্লাব রাণীশংকৈল এর উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
‎সম্প্রতি উপজেলা প্রেস ক্লাব রাণীশংকৈল কার্যালয়ে আয়োজিত এ মিলাদ ও দোয়া মাহফিলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে নবনির্বাচিত রাষ্ট্রপতির দায়িত্ব পালনে মহান আল্লাহর রহমত ও সহায়তা কামনা করেন উপস্থিত সাংবাদিক ও অতিথিরা।
‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাণীশংকৈল পৌরসভার সাবেক মেয়র মোকলেসুর রহমান, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. মাসুদ রানাসহ প্রেস ক্লাবের বিভিন্ন পর্যায়ের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
‎দোয়া মাহফিলে বক্তারা বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও তথা উত্তরাঞ্চলের একজন গর্বিত সন্তান। দীর্ঘ রাজনৈতিক জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে তিনি দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তাঁর এই অর্জনে ঠাকুরগাঁওবাসীর পাশাপাশি রাণীশংকৈলের মানুষও গর্বিত ও আনন্দিত।
‎বক্তারা আরও বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া ঠাকুরগাঁওয়ের জন্য একটি গৌরবের বিষয়। তাঁর অভিজ্ঞতা, প্রজ্ঞা ও দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা দেশের কল্যাণে কাজে লাগবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।
‎এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি, স্থিতিশীলতা ও জনগণের কল্যাণ কামনা করা হয়।
‎দোয়া মাহফিলে উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. মাসুদ রানা বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুধু ঠাকুরগাঁওয়ের নয়, তিনি এখন সমগ্র বাংলাদেশের রাষ্ট্রপতি। তাঁর নতুন দায়িত্ব যেন দেশ ও জাতির কল্যাণে সফলভাবে পালন করতে পারেন, সে জন্য সবাইকে তাঁর জন্য দোয়া করার আহ্বান জানান তিনি।
‎অনুষ্ঠানে উপস্থিত প্রেস ক্লাবের সদস্যরা নবনির্বাচিত রাষ্ট্রপতির দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সফলতা কামনা করেন। একই সঙ্গে তাঁর নেতৃত্বে দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আরও শক্তিশালী হবে এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে রাষ্ট্রের কার্যক্রম আরও গতিশীল হবে—এমন আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।
‎দোয়া মাহফিল শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।