ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ৬নং কাশিপুর ইউনিয়নের জগদল বস্তি গ্রাম এলাকায় তেরনই নদীর পানিতে ডুবে এহেসান (৫) ও কাউসার (৫) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই গ্রামের দুই শিশুর এমন করুণ মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

বুধবার (২ সেপ্টেম্বর) আনুমানিক দুপুর ১২টার দিকে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু একই গ্রামের বাসিন্দা এবং সমবয়সী বলে জানা গেছে।

নিহত শিশু এহেসান জাহিদ হাসান জাহানুরের ছোট ছেলে। স্থানীয়ভাবে তার বাবা সুলতান ‘হুকাফাটা’ নামে পরিচিত। অপর নিহত শিশু কাউসার অটো কালামের ছোট ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরের দিকে কোনো একসময় দুই শিশু বাড়ির আশপাশে থাকা তেরনই নদীর পানির কাছে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত তারা নদীর পানিতে পড়ে যায় বলে স্থানীয়দের ধারণা। বিষয়টি জানাজানি হওয়ার পর পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন দ্রুত নদীর পানিতে নেমে শিশু দুটিকে উদ্ধারের চেষ্টা চালান।

পরে স্থানীয়দের সহযোগিতায় দুই শিশুকে উদ্ধার করা হয়। মো:মাহাবুব আলম (জেলা পতিনিধি) রাণীশংকৈল, ঠাকুরগাঁও।