স্টাফ রিপোর্টার: অতুল বসাক

দৈনিক বাংলা কণ্ঠ

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল পৌর শহরে প্রতিদিন বিকাল থেকে রাত পর্যন্ত ঢাকাগামী নাইট কোচের দীর্ঘ যানজটে চরম দুর্ভোগ পোহাচ্ছেন পথচারী, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বিভিন্ন ঢাকাগামী নাইট কোচ সড়কের ওপর দাঁড়িয়ে যাত্রী ওঠানামা ও অপেক্ষা করায় গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল ব্যাহত হচ্ছে।

স্থানীয়রা জানান, প্রতিদিন বিকাল ৩টার পর থেকেই ঢাকাগামী বিভিন্ন নাইট কোচ শহরের ব্যস্ত সড়কগুলোতে অবস্থান নেয়। যাত্রী ওঠানামা ও বাস ছাড়ার অপেক্ষায় এসব কোচ দীর্ঘ সময় সড়কের একটি বড় অংশ দখল করে রাখে। ফলে ধীরে ধীরে ছোট-বড় যানবাহনের চাপ বাড়তে থাকে এবং সৃষ্টি হয় দীর্ঘ যানজট।

সন্ধ্যার পর যানজটের তীব্রতা আরও বেড়ে যায়। অনেক সময় রাত ৯টা পর্যন্ত যানজট স্থায়ী হওয়ায় অফিসফেরত মানুষ, শিক্ষার্থী, রোগী ও জরুরি কাজে চলাচলকারী পথচারীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। একই সঙ্গে যানজটের কারণে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

স্থানীয় ব