ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইলের অভিযোগে আল আমিন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব।

 

র‍্যাব সূত্রে জানা যায়, গত ১১ সেপ্টেম্বর শুক্রবার রাত ৯টা ৫ মিনিটে গাজীপুর মহানগরীর সদর থানার ভাওরাইদ মোড় এলাকায় অভিযান চালিয়ে আল আমিনকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃত আল আমিন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হাটগাঁও এলাকার হানিফের ছেলে।

 

অভিযোগের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে। তবে অভিযোগের বিস্তারিত ও ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের বিষয়ে তদন্ত শেষে আরও তথ্য জানা যাবে।

 

মো: রেজাউল করিম রেজা

দৈনিক বাংলা কন্ঠ(ক্যামেরাম্যান)

রাণীশংকৈল, ঠাকুরগাঁও