ঠাকুরগাঁও প্রতিনিধি:

সাংবাদিক সাওন আমিনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। গ্রেপ্তারের পর তাকে ঠাকুরগাঁওয়ে নিয়ে আসা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

তবে তাকে কোন মামলায়, কখন এবং কোন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করেছে—এ বিষয়ে এখনো বিস্তারিত তথ্য নিশ্চিত হওয়া যায়নি।

 

সাংবাদিক সাওন আমিনকে ঠাকুরগাঁওয়ে আনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে গ্রেপ্তারের কারণ ও মামলার বিস্তারিত তথ্য জানা যেতে পারে। বিষয়টি নিশ্চিত হলে পরবর্তী সময়ে বিস্তারিত সংবাদ প্রকাশ করা হবে।

 

মো: মাহাবুব আলম

জেলা প্রতিনিধি

দৈনিক বাংলা কন্ঠ