1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. info.masudasian@gmail.com : dailybanglakontho :
  3. ujjalujjal01765@gmail.com : Ujjal :
September 6, 2026, 12:45 am
শিরোনামঃ
রাণীশংকৈলে নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচনে নতুন নেতৃত্ব ‎ চাঁপাইনবাবগঞ্জ পৌরবাসীর সুপেয় পানির প্রত্যাশায় অনুমোদিত প্রায় ৪৭ কোটি টাকার ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট প্রকল্প নিয়ে এবার শুরু হয়েছে কৃতিত্বের দাবি-পাল্টা দাবির লড়াই ভুল্লীতে ট্যাপেন্টাডোলসহ দুই যুবক গ্রেপ্তার, পালালেন আরও একজন তেরনই নদীতে নিভে গেল দুই শিশুর প্রাণ, রাণীশংকৈলে শোকের ছায়া রাণীশংকৈলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন চুরির অভিযোগে আদালতে মামলা, ৪ জনের নাম উল্লেখ ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’: আনন্দমোহন কলেজে পরিচ্ছন্নতা অভিযান ঠাকুরগাঁওয়ে একই দিনে দুই শিশুর প্রাণহানি, পানিতে ডুবে শোকের মাতম রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে নেই একটি হুইলচেয়ারও।চিকিৎসার আশায় এসে চলাচলেই বাধা। রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু। ‎

জায়েদ খানের প্রশ্নের মুখোমুখি হবেন মোনালিসা

Reporter Name
  • Update Time : Saturday, August 2, 2025
  • 143 Time View

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মোজেজা আশরাফ মোনালিসা। একসময় মডেলিং ও অভিনয়ে ব্যস্ত সময় পার করলেও বর্তমানে অনেকটা দূরে রয়েছেন।

তিনি বসবাস করছেন যুক্তরাষ্ট্রে।

 

সেখান থেকেই অংশ নিলেন আলোচিত চিত্রনায়ক জায়েদ খানের উপস্থাপনায় সম্প্রতি শুরু হওয়া ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ শীর্ষক টক শোতে। যেখানে জায়েদ খানের নানা প্রশ্নের উত্তর দেবেন মোনালিসা।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর থেকে প্রকাশিত ঠিকানা টিভিতে অনুষ্ঠানটি প্রচার হবে। গেল জুলাই মাসের শুরুর দিকে অনুষ্ঠানটি প্রচার শুরু হয়। শুক্রবার (০১ আগস্ট) বাংলাদেশ সময় রাত ৮টায় নতুন পর্বটি প্রচার হবে ঠিকানার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।

অনুষ্ঠান প্রসঙ্গে জায়েদ খান বলেন, এই অনুষ্ঠানে দেশ ও প্রবাসের তারকাদের একান্ত সাক্ষাৎকার, প্রবাসজীবনের চড়াই-উতরাই, সংগ্রামের গল্প, সামাজিক বাস্তবতার প্রতিফলন এবং নতুন প্রজন্মের চিন্তা নিয়ে সাজানো হয়েছে। সঙ্গে থাকবে আড্ডা ও মানবিক কথোপকথন, যা ছুঁয়ে যাবে দর্শকের মন। কেবল তো শুরু করেছি অনুষ্ঠানটা। চমক তো বাকি আছে অনেক। এটা যত দিন ভালো লাগবে।

এর আগে ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান অনুষ্ঠানের প্রথম দুই পর্বে অতিথি হয়ে এসেছেন অভিনেত্রী তানজিন তিশা ও প্রার্থনা ফারদিন দীঘি। দুজনেই ক্যারিয়ারের পাশাপাশি নিজেদের ব্যক্তিজীবন নিয়ে অনেক অজানা কথা শেয়ার করেছেন এই অনুষ্ঠানে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com