1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. info.masudasian@gmail.com : dailybanglakontho :
  3. ujjalujjal01765@gmail.com : Ujjal :
October 23, 2026, 2:08 am
শিরোনামঃ
সাংবাদিক মো. মাসুদ রানাকে ‘আসক কেন্দ্রীয় স্থায়ী পরিষদের সদস্য হিসেবে সম্মাননা ক্রেস্ট প্রদান ১৪৪ ধারা জারিকৃত জমি পরিদর্শন করলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ষ্টাপ রিপোর্টার অতুল বসাক রানীশংকৈল ঠাকুরগাঁও  *দিনাজপুরে আত্মহত্যায় প্ররোচনা মামলায় ০৫ বছর ০১ মাসের সাজাপ্রাপ্ত একজন আসামিকে গ্রেফতার করেছে এসআরবি-১৩।* *গাইবান্ধায় ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলায়ে একজনকে গ্রেফতার করেছে এসআরবি-১৩।* *রংপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা, অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে এসআরবি-১৩।*  ধর্ম যার যার, উৎসব সবার: শুভ বিজয়া দশমীতে শেষ হলো শারদীয় দুর্গোৎসব ১৪৪ ধারা জারিকৃত জমি পরিদর্শন করলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ষ্টাপ রিপোর্টার অতুল বসাক রানীশংকৈল ঠাকুরগাঁও  *নীলফামারীর জলঢাকায় চাঞ্চল্যকর মকবুল হত্যা মামলার তিনজন আসামিকে নরসিংদী থেকে গ্রেফতার করেছে এসআরবি।*  রাণীশংকৈলে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী মুক্তারুল ইসলাম ভুট্টো রাণীশংকৈলে থানা পুলিশের মাদকবিরোধী অভিযান, আটক ৮ জন

ভারতীয় ফুটবল দলের নতুন কোচ খালিদ জামিল

Reporter Name
  • Update Time : Saturday, August 2, 2025
  • 283 Time View

অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) নির্বাহী কমিটি শুক্রবার আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করে। তিনি স্প্যানিশ কোচ মানোলো মার্কেজের জায়গায় দায়িত্ব নিলেন, যিনি সম্প্রতি ভারতের বাজে পারফরম্যান্সের দায় নিয়ে পদত্যাগ করেছিলেন।

৪৮ বছর বয়সী জামিল ভারতের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলা সাবেক ফুটবলার। বর্তমানে তিনি ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) ক্লাব জামশেদপুর এফসির কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে দেশের ফুটবলে তার সবচেয়ে বড় অবদান ২০১৭ সালে আইজল এফসিকে আই-লিগ চ্যাম্পিয়ন করা—যা ভারতীয় ফুটবলের ইতিহাসে অন্যতম চমকপ্রদ সাফল্য হিসেবে বিবেচিত।

এআইএফএফের টেকনিক্যাল কমিটির তৈরি সংক্ষিপ্ত তালিকা থেকে জামিলকে বেছে নেওয়া হয়েছে। সেই তালিকায় আরও ছিলেন—ভারতের সাবেক কোচ স্টিফেন কনস্ট্যানটাইন এবং স্লোভাকিয়ার জাতীয় দলের সাবেক কোচ স্টেফান টারকোভিচ। টেকনিক্যাল কমিটির নেতৃত্বে ছিলেন জাতীয় দলের সাবেক স্ট্রাইকার ও কিংবদন্তি ফুটবলার আই এম বিজয়ন।

খালিদ জামিল হলেন ২০১১–১২ সালে দায়িত্ব পাওয়া সাভিও মেদেইরার পর প্রথম ভারতীয় যিনি জাতীয় দলের কোচ হচ্ছেন। মাঝে ভারতের ডাগআউট একটানা বিদেশিদের দখলে ছিল।

নতুন কোচ হিসেবে জামিলের প্রথম বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে সেন্ট্রাল এশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন নেশনস কাপে। এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে তাজিকিস্তান ও উজবেকিস্তানে, শুরু ২৯ আগস্ট থেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com