1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. info.masudasian@gmail.com : dailybanglakontho :
August 2, 2026, 11:54 pm
শিরোনামঃ
ইউপি কার্যালয়ে হামলা ও টাকা ছিনতাইয়ের অভিযোগে, মতিসহ অন্যদের বিরুদ্ধে রাণীশংকৈল থানায় লিখিত অভিযোগ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ জানতে চায় জনগণ সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে মশাল মিছিল ঐতিহাসিক জুলাই যে বৃহত্তর ঐক্য তৈরি করেছে তা টিকিয়ে রাখতে হবে ঢাবির ৮ শিক্ষার্থী পেলেন ‘আয়েশা-আমিরুল ট্রাস্ট ফান্ড বৃত্তি’ জাবিতে হাসিনার পলায়ন দিবস উদযাপনে মিষ্টি বিতরণ শুল্ক কমিয়ে ২০ শতাংশ, সরকারকে সাধুবাদ ফখরুলের বিভেদ-অনৈক্য অব্যাহত থাকলে অনিবার্য ওয়ান ইলেভেনের দিকে যাবে দেশ: মঞ্জু তারেক রহমানের হাতে দেশের শাসনভার চাইলেন নিজাম ‌‘সুযোগ পেলে প্রথম দিন থেকে দেশের কল্যাণে কাজ করবে বিএনপি’

ইউপি কার্যালয়ে হামলা ও টাকা ছিনতাইয়ের অভিযোগে, মতিসহ অন্যদের বিরুদ্ধে রাণীশংকৈল থানায় লিখিত অভিযোগ

Reporter Name
  • Update Time : Sunday, August 2, 2026
  • 22 Time View

 

 

রাণীশংকৈল প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. হেদায়েতুল্লাহ-এর ওপর হামলা, গালিগালাজ, নগদ টাকা ছিনিয়ে নেওয়া এবং প্রাণনাশের হুমকির অভিযোগে দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০-১২ জনের বিরুদ্ধে রাণীশংকৈল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, অভিযুক্তরা হলেন মো. মতি (৩৩), পিতা: মো. রিয়াজ উদ্দিন এবং মো. হোসেন (২৮)। তারা উভয়েই রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের উত্তরগাঁও এলাকার বাসিন্দা। এছাড়া অভিযোগে আরও ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারী মো. হেদায়েতুল্লাহ জানান, গত ৩০ জুলাই ২০২৬ দুপুর আনুমানিক ১টার দিকে ইউনিয়ন পরিষদে সভা চলাকালে অভিযুক্তরা পরিকল্পিতভাবে পরিষদ কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় তারা অনুমতি ছাড়াই মোবাইল ফোনে ভিডিও ধারণ, অশালীন ভাষায় গালিগালাজ এবং ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, ঘটনার প্রতিবাদ করতে গেলে উপস্থিত মো. আলাউদ্দীন (৩৩)-এর ওপর হামলা চালিয়ে কিল-ঘুষি, চড়-থাপ্পড় ও লাথি মারার পাশাপাশি তাঁর সঙ্গে থাকা ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। একই সঙ্গে অভিযোগকারীকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে দাবি করা হয়েছে।

এ ঘটনায় রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জের কাছে লিখিত অভিযোগ দিয়ে তদন্তপূর্বক অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিযোগকারী।

তবে এ বিষয়ে অভিযুক্ত মতির সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন তদন্তে যদি প্রমাণ হয় তবে আমি দোষী । ও আরেকজন হোসেনের সাথেযোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com