1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. info.masudasian@gmail.com : dailybanglakontho :
  3. ujjalujjal01765@gmail.com : Ujjal :
October 20, 2026, 8:40 pm
শিরোনামঃ
রাণীশংকৈলে থানা পুলিশের মাদকবিরোধী অভিযান, আটক ৮ জন *গাইবান্ধার পলাশবাড়ীতে জুয়ার আসরে এসআরবির অভিযানে ৮ জুয়াড়ি গ্রেফতার।* রাণীশংকৈলে পাঁচটি পূজামণ্ডপ পরিদর্শন করলেন কাউন্সিলর পদপ্রার্থী মাসুদ রানা *দিনাজপুরের হাকিমপুরে চাচাকে হত্যার অভিযোগে অভিযুক্ত ভাতিজাকে ঢাকার আশুলিয়া হতে গ্রেফতার করেছে এসআরবি।* সাংবাদিক হত্যা ও হামলার প্রতিবাদে তাহিরপুরে মানববন্ধন, দোষীদের শাস্তি ও নিরাপত্তার দাবি রাণীশংকৈলে পাঁচটি দুর্গামন্দির পরিদর্শন করল উপজেলা প্রেসক্লাব, পূজারীদের সঙ্গে মতবিনিময় ঠাকুরগাঁওয়ের পিপলতলা দুর্গামন্দির পরিদর্শনে জেলা প্রশাসক, পূজার সার্বিক খোঁজখবর নিলেন রাণীশংকৈলে অসহায় ও এতিম শিক্ষার্থীদের নিয়ে মিলাদ মাহফিল ও খাবারের আয়োজন *রংপুরে অভিযান চালিয়ে আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী মেরিল সুমনকে গ্রেফতার করেছে এসআরবি-১৩।* রাণীশংকৈলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

খাবারে ভেজাল আছে কি না, এবার মুহূর্তেই মিলবে উত্তর

Reporter Name
  • Update Time : Monday, August 3, 2026
  • 188 Time View

ময়মনসিংহ বিভাগে চালু হলো ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার

ময়মনসিংহ প্রতিনিধি:
ভেজাল ও নিম্নমানের খাদ্যপণ্য দ্রুত শনাক্ত এবং তাৎক্ষণিক পরীক্ষার ফল নিশ্চিত করতে ময়মনসিংহ বিভাগের জন্য চালু করা হয়েছে ‘ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার’। এর মাধ্যমে ময়মনসিংহ বিভাগের চার জেলায় খাদ্যের মান যাচাই কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সোমবার (৩ আগস্ট) দুপুরে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগারের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পরীক্ষাগারটি ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা—এই চার জেলায় পরিচালিত হবে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় বিভিন্ন খাদ্যপণ্যের নমুনা সংগ্রহ করে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে তাৎক্ষণিক পরীক্ষা করা হবে। এতে খাদ্যে ভেজাল, ক্ষতিকর রাসায়নিক বা নিম্নমানের উপাদানের উপস্থিতি দ্রুত শনাক্ত করা সম্ভব হবে। পাশাপাশি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাও নেওয়া যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার বলেন, এই ভ্রাম্যমাণ পরীক্ষাগারের অন্যতম বিশেষ সুবিধা হলো সাধারণ ভোক্তারাও নিজেদের আনা খাদ্য নমুনা সম্পূর্ণ বিনামূল্যে পরীক্ষা করাতে পারবেন। এর ফলে মানুষ সহজেই খাদ্যের মান সম্পর্কে নিশ্চিত হতে পারবেন এবং নিরাপদ খাদ্য গ্রহণে আরও সচেতন হবেন।

তিনি আরও বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করা জনস্বাস্থ্য সুরক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। ভ্রাম্যমাণ এই পরীক্ষাগার ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযানকে আরও কার্যকর করবে। একই সঙ্গে জনসচেতনতা বৃদ্ধি এবং মানুষের স্বাস্থ্য সুরক্ষায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক সাইফুর রহমান, উপপরিচালক বিপিন চন্দ্র বিশ্বাস, বিভাগীয় নিরাপদ খাদ্য কর্মকর্তা আতিকুর রহমান, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মাহবুব আরেফিন রাফি, যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক হারুন অর রশিদসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com