1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. info.masudasian@gmail.com : dailybanglakontho :
  3. ujjalujjal01765@gmail.com : Ujjal :
September 2, 2026, 2:29 pm
শিরোনামঃ
রাণীশংকৈলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন চুরির অভিযোগে আদালতে মামলা, ৪ জনের নাম উল্লেখ ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’: আনন্দমোহন কলেজে পরিচ্ছন্নতা অভিযান ঠাকুরগাঁওয়ে একই দিনে দুই শিশুর প্রাণহানি, পানিতে ডুবে শোকের মাতম রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে নেই একটি হুইলচেয়ারও।চিকিৎসার আশায় এসে চলাচলেই বাধা। রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু। ‎ রাণীশংকৈলের ভান্ডারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার এজাহার না পড়েই সংবাদ প্রকাশের অভিযোগ, রাণীশংকৈলে সাংবাদিকতার দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন রাণীশংকৈল রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন হয়েছে। রানীশংকৈলে উপজেলা প্রেস ক্লাবের মালামাল চুরি, সাধারণ সম্পাদক বহিস্কার/ উভ/ বাইট

ট্রাম্পের ‘আলোচনা শুরুর’ দাবি নাকচ করে দিলো ইরান

Reporter Name
  • Update Time : Monday, August 3, 2026
  • 76 Time View

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে ফের আলোচনা শুরুর যে দাবি করেছিলেন, তা নাকচ করে দিয়েছে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার তো নয়েই— এমনকি নিকট ভবিষ্যতেও ওয়াশিংটনের সঙ্গে ফের আলোচনা শুরু করার কোনো পরিকল্পনা তেহরানের নেই।

 

রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ব্যবহারের জন্য সরকারি বিমান এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আজ ৩ আগস্ট সোমবার থেকে ফের আলোচনা শুরু হচ্ছে মার্কিন ও ইরানের সরকারি প্রতিনিধিদের মধ্যে। সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় তিনি আরও বলেন, এবারের আলোচনায় ইরানের পরমাণু কর্মসূচির পাশাপাশি হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজগুলোর মুক্ত চলাচলও সমান গুরুত্ব পাবে।

এদিকে ট্রাম্প এই দাবি করার ২৪ ঘণ্টা অতিক্রান্ত হওয়ার আগেই আজ সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়েই বলেন, “(৩ আগস্ট সোমবার) যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা শুরু হচ্ছে না এবং শিগগিরই কোনো আলোচনা বা বৈঠকের শিডিউল নেই। আসন্ন দিনগুলোতে কোনো বিদেশি আলোচক প্রতিনিধি দলকে আতিথেয়তা প্রদান কিংবা কোনো ইরানি প্রতিনিধি দলকে বিদেশি পাঠানোর পরিকল্পনাও আমাদের নেই।”

বাঘায়েই আরও জানান, ইরানের আলোচক দলের গুরুত্বপূর্ণ সদস্য ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি ছাড়া বাকি সদস্য বর্তমানে ইরানে অবস্থান করছেন।

 

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, এক ধর্মীয় তীর্থযাত্রার উদ্দেশে বর্তমানে ইরাকে অবস্থান করছেন সৈয়দ আব্বাস আরাগচি। চলতি সপ্তাহে তার ফিরে আসার কোনো সম্ভাবনা নেই।

“পররাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতিতে যুক্তরাষ্টের সঙ্গে কোনো বৈঠক হওয়া সম্ভব নয়”, রয়টার্সকে বলেছেন ওই কর্মকর্তা।

রোববার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় ট্রাম্প বলেছিলেন, “আমরা দেখব পরিস্থিতি কেমন হয়। যে কোনো সময়ে আলোচনা শুরুর জন্য আমরা প্রস্তুত। আমি কি (ইরানের সঙ্গে) একটি চুক্তি চাই? হ্যাঁ, আমি অবশ্যই চুক্তির পক্ষে; কারণ আমি মানুষ হত্যা করতে চাই না। যদি চুক্তি না হয়— তাহলে বহু মানুষ মারা যাবে এবং আমরা তা চাই না।”

সূত্র : রয়টার্স

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com