1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. info.masudasian@gmail.com : dailybanglakontho :
  3. ujjalujjal01765@gmail.com : Ujjal :
September 2, 2026, 5:18 pm
শিরোনামঃ
তেরনই নদীতে নিভে গেল দুই শিশুর প্রাণ, রাণীশংকৈলে শোকের ছায়া রাণীশংকৈলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন চুরির অভিযোগে আদালতে মামলা, ৪ জনের নাম উল্লেখ ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’: আনন্দমোহন কলেজে পরিচ্ছন্নতা অভিযান ঠাকুরগাঁওয়ে একই দিনে দুই শিশুর প্রাণহানি, পানিতে ডুবে শোকের মাতম রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে নেই একটি হুইলচেয়ারও।চিকিৎসার আশায় এসে চলাচলেই বাধা। রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু। ‎ রাণীশংকৈলের ভান্ডারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার এজাহার না পড়েই সংবাদ প্রকাশের অভিযোগ, রাণীশংকৈলে সাংবাদিকতার দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন রাণীশংকৈল রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন হয়েছে।

বিদ্যুৎ শাখার কর্মচারীদের হুঁশিয়ারি দিলেন মসিক প্রশাসক

Reporter Name
  • Update Time : Monday, August 3, 2026
  • 72 Time View

 

**ময়মনসিংহ প্রতিনিধি:**
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) বিদ্যুৎ শাখার কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দিয়ে গাফিলতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনুজ্জামান রোকন।

সোমবার (৩ আগস্ট) সকালে প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি এ নির্দেশনা দেন। সভায় সিটি কর্পোরেশনের তিনটি অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় প্রশাসক বলেন, নগরবাসীকে নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে হবে। সড়কবাতির ত্রুটি দ্রুত মেরামত, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং বিদ্যুৎ-সংক্রান্ত যেকোনো অভিযোগ দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেন তিনি।

তিনি সতর্ক করে বলেন, দায়িত্ব পালনে কোনো ধরনের গাফিলতি বা অবহেলা বরদাশত করা হবে না। নাগরিক সেবার মানোন্নয়নে বিদ্যুৎ শাখার প্রতিটি কর্মকর্তা-কর্মচারীকে আন্তরিকতা, জবাবদিহিতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

এ সময় তিনি জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com