রাণীশংকৈলে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত
Reporter Name
Update Time :
Monday, August 3, 2026
89 Time View
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে জনবল নিয়োগের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ আগস্ট) সকাল ৯টা থেকে রাণীশংকৈল উপজেলা পরিষদ কার্যালয়ের ৯টি কক্ষে একযোগে এ পরীক্ষা শুরু হয়। উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা বিপুলসংখ্যক প্রার্থী এতে অংশ নেন। পরীক্ষা চলাকালে প্রার্থীদের উপস্থিতি, শৃঙ্খলা এবং সার্বিক ব্যবস্থাপনা ছিল সন্তোষজনক।
উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ নিয়োগ কার্যক্রমে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রতিটি পরীক্ষাকক্ষে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নিবিড়ভাবে কার্যক্রম তদারকি করেন, যাতে কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ না থাকে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, যোগ্য ও দক্ষ জনবল বাছাইয়ের মাধ্যমে ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যেই এ নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হচ্ছে। নিয়োগপ্রাপ্ত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাররা মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের মাধ্যমে শুমারি কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
পরীক্ষা শেষে অংশগ্রহণকারী প্রার্থীরা সুষ্ঠু, স্বচ্ছ ও সুন্দর পরিবেশে পরীক্ষা আয়োজনের জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগের প্রশংসা করেন।
Leave a Reply