1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. info.masudasian@gmail.com : dailybanglakontho :
  3. ujjalujjal01765@gmail.com : Ujjal :
October 19, 2026, 3:28 pm
শিরোনামঃ
*রংপুরে অভিযান চালিয়ে আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী মেরিল সুমনকে গ্রেফতার করেছে এসআরবি-১৩।* রাণীশংকৈলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ঠাকুরগাঁও কেন্দ্রীয় রবীন্দ্র মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক ও ইউএনও। হরিপুরে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা:হাসপাতালে ভর্তি রাণীশংকৈলে সাথী হিমাগারে আলু নিয়ে বিপাকে প্রান্তিক চাষিরা, পচে নষ্ট হচ্ছে হাজার হাজার টন আলু দিনাজপুর রাজবাড়ি দুর্গামন্দির পরিদর্শনে এসআরবি’এর বিভাগীয় প্রধান, আইনশৃঙ্খলা বাহিনীকে দায়িত্বশীল থাকার আহ্বান।  *লালমনিরহাটের আদিতমারীতে এসআরবি-১৩ এর মাদকবিরোধী অভিযানে অভিনব কায়দায় রান্নাঘরে মাটির নিচে ড্রামের মধ্যে সংরক্ষিত বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার।* সরকারি ছুটিতেও সার বিতরণ নিশ্চিত করতে কন্ট্রোল রুম চালুর উদ্যোগ রাণীশংকৈল কৃষি কর্মকর্তার *দিনাজপুরের হাকিমপুরে চাচাকে হত্যার অভিযোগে অভিযুক্ত ভাতিজাকে ঢাকার আশুলিয়া হতে গ্রেফতার করেছে এসআরবি।* *গাইবান্ধার সাদুল্ল্যাপুরে পৈত্রিক জমিজমা ও পারিবারিক কলহের জেরে হত্যা মামলার প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছে এসআরবি।*

‘শেখ হাসিনার পথ অনুসরণ করছেন কেন?’—জামায়াতকে রিজভীর প্রশ্ন

Reporter Name
  • Update Time : Monday, August 3, 2026
  • 205 Time View

ঢাকা প্রতিনিধি:
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, “আপনারা (জামায়াত) শেখ হাসিনার পথ অনুসরণ করছেন কেন? শেখ হাসিনার পথ অনুসরণ করলে তো সেই অন্ধকারেই থেকে গেলাম। এভাবে বিভেদ ও বিভাজন চলতে থাকলে শেখ হাসিনা তালি বাজাবেন এবং বাংলাদেশে ফেরার চেষ্টা করবেন।”

সোমবার (৩ আগস্ট) দুপুরে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘রক্তঝরা জুলাইয়ে নার্সদের অবদান’ শীর্ষক আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের একটি গভীর দার্শনিক ভিত্তি রয়েছে, যা নাগরিক স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার এবং নির্ভয়ে বেঁচে থাকার নিশ্চয়তার কথা বলে। তাঁর ভাষ্য, দীর্ঘ ১৭ বছরের আন্দোলনের চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে, যেখানে ছাত্রদলসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী প্রাণ হারিয়েছেন।

তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনীতি ও নাগরিক অধিকার সংকুচিত করতে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছিলেন। নতুন রাজনৈতিক শক্তিগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক সংস্কৃতির উন্নয়ন ঘটাতে হবে এবং সমাজে বিভেদ ও ঘৃণার রাজনীতি থেকে সরে আসতে হবে। অন্যথায় স্বৈরাচারের পতনের তাৎপর্য ক্ষুণ্ন হবে।

রিজভী আরও বলেন, কোটা সংস্কার আন্দোলন, ‘কমপ্লিট শাটডাউন’ ও ‘বাংলা ব্লকেড’ কর্মসূচিতে বিএনপি শুরু থেকেই সমর্থন দিয়েছিল। তাঁর মতে, ওই আন্দোলনে ছাত্র, শ্রমিক, রিকশাচালকসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ছিল বিরল।

অনুষ্ঠানে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থী ও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে নার্সরা মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁদের ন্যায্য দাবি পূরণ এবং স্বাস্থ্য খাতের উন্নয়নে গুরুত্ব দেওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলামসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com