1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. info.masudasian@gmail.com : dailybanglakontho :
  3. ujjalujjal01765@gmail.com : Ujjal :
September 3, 2026, 7:02 pm
শিরোনামঃ
ভুল্লীতে ট্যাপেন্টাডোলসহ দুই যুবক গ্রেপ্তার, পালালেন আরও একজন তেরনই নদীতে নিভে গেল দুই শিশুর প্রাণ, রাণীশংকৈলে শোকের ছায়া রাণীশংকৈলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন চুরির অভিযোগে আদালতে মামলা, ৪ জনের নাম উল্লেখ ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’: আনন্দমোহন কলেজে পরিচ্ছন্নতা অভিযান ঠাকুরগাঁওয়ে একই দিনে দুই শিশুর প্রাণহানি, পানিতে ডুবে শোকের মাতম রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে নেই একটি হুইলচেয়ারও।চিকিৎসার আশায় এসে চলাচলেই বাধা। রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু। ‎ রাণীশংকৈলের ভান্ডারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার এজাহার না পড়েই সংবাদ প্রকাশের অভিযোগ, রাণীশংকৈলে সাংবাদিকতার দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন

দিনাজপুরে চার বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

Reporter Name
  • Update Time : Thursday, August 6, 2026
  • 102 Time View

নিজস্ব প্রতিবেদক :

১। র‌্যাব প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনসহ অপহরণ, হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এছাড়াও নারী ও শিশুদের প্রতি সহিংসতার মতো স্পর্শকাতর বিষয়গুলোতে র‍্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে।

২। দিনাজপুরে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মোঃ মহসিন ওরফে মাছলাঙ্গা (৪০) কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ( র‌্যাব)। বুধবার (০৫ আগস্ট) রাতে নারায়ানগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন পানারো এশিয়ান উপকেন্দ্র টাউন এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মোঃ মহসিন ওরফে মাছলাঙ্গা (৪০) চিরিরবন্দর থানার নশরতপুর (হঠাৎপাড়া) গ্রামের মোঃ মজিবর রহমান এর ছেলে।

৩। মামলার দায়েরকৃত এজাহার থেকে জানা যায় যে, ভুক্তভোগী একজন চার বছরের শিশু। শিশুটি তার বাড়ীর উঠানে নিয়মিত খেলাধুলা করে। গত ২ আগস্ট, ২০২৬ তারিখ দুপুর ১২.০০ ঘটিকায় ভিকটিম খেলাধুলা করার সময় আসামি মোঃ মহসিন শিশুটিকে মোবাইলে কার্টুন দেখার কথা বলে ফুসলিয়ে জনৈক মোছাঃ শিল্পি বেগম (৪০) এর বসতবাড়ির ঘরের মধ্যে নিয়ে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। ভিকটিম চিৎকার করলে আসামি দ্রুত ঘটনাস্থল হতে পালিয়ে যায়। কিছুক্ষণ পর শিশুটির মা তাকে খোঁজাখুঁজি এবং ডাকাডাকি করতে থাকে। শিশুটি তার মায়ের ডাক শুনে শিল্পি বেগমের বাড়ি হতে দৌড়িয়ে তার মায়ের কাছে চলে আসে। বাদী তার মেয়েকে কোথায় গিয়েছিলো জিজ্ঞাসা করলে ভিকটিম কান্নাজড়িত কন্ঠে উক্ত ঘটনা বর্ণনা করে। তৎক্ষণাৎ বাদী ভিকটিমের পরনের কাপড় পরীক্ষা করলে ভেজা অবস্থা দেখতে পায়। পরবর্তীতে শিশুটির মা অতিদ্রুত চিকিৎসার জন্য শিশুটিকে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

৪। এই ঘটনায় গত ০২ আগস্ট ২০২৬ ভুক্তভোগী ঐ শিশুটির মা বাদী হয়ে দিনাজপুর জেলা চিরিরবন্দর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন (মামলা নং-০২)। ঘটনার পরে থেকেই আসামি মহসিন আত্মগোপনে চলে যায়।

৫। মামলাটির গুরুত্ব বিবেচনায় আসামিকে গ্রেফতারে র‍্যাব-১৩ কর্তৃক গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর ক্যাম্প এবং র‌্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ ক্যাম্প এর যৌথ আভিযানিক দল সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ৫ আগস্ট, ২০২৬ তারিখ রাত ১০.০৫ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন পানারো এশিয়ান উপকেন্দ্র টাউন এলাকায় অভিযান পরিচালনা করে দিনাজপুর জেলার চিরিরবন্দর থানার শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ মহসিন ওরফে মাছলাঙ্গা’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

৬। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া সমাজ থেকে হত্যা, অপহরণ, ধর্ষণ, বলাৎকারের মতো মারাত্মক অপরাধ দমনে র‌্যাবের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com