
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার যাদুরাণী এলাকার নোনার খালের পানিতে ডুবে আনারুল (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
নিহত আনারুল উপজেলার নন্দগাঁও (গোলাবাড়ি) গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। জানা গেছে, মাছ শিকারের জন্য ফেকা জাল নিয়ে নোনার খালের (নদীর) ধারে যান তিনি। একপর্যায়ে পানিতে ডুবে নিখোঁজ হন আনারুল। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনাস্থল হিসেবে নন্দগাঁওয়ের গণাগাছি-খেসুয়া এলাকার কথা জানা গেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply