1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. info.masudasian@gmail.com : dailybanglakontho :
  3. ujjalujjal01765@gmail.com : Ujjal :
October 21, 2026, 9:15 pm
শিরোনামঃ
১৪৪ ধারা জারিকৃত জমি পরিদর্শন করলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ষ্টাপ রিপোর্টার অতুল বসাক রানীশংকৈল ঠাকুরগাঁও  *নীলফামারীর জলঢাকায় চাঞ্চল্যকর মকবুল হত্যা মামলার তিনজন আসামিকে নরসিংদী থেকে গ্রেফতার করেছে এসআরবি।*  রাণীশংকৈলে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী মুক্তারুল ইসলাম ভুট্টো রাণীশংকৈলে থানা পুলিশের মাদকবিরোধী অভিযান, আটক ৮ জন *গাইবান্ধার পলাশবাড়ীতে জুয়ার আসরে এসআরবির অভিযানে ৮ জুয়াড়ি গ্রেফতার।* রাণীশংকৈলে পাঁচটি পূজামণ্ডপ পরিদর্শন করলেন কাউন্সিলর পদপ্রার্থী মাসুদ রানা *দিনাজপুরের হাকিমপুরে চাচাকে হত্যার অভিযোগে অভিযুক্ত ভাতিজাকে ঢাকার আশুলিয়া হতে গ্রেফতার করেছে এসআরবি।* সাংবাদিক হত্যা ও হামলার প্রতিবাদে তাহিরপুরে মানববন্ধন, দোষীদের শাস্তি ও নিরাপত্তার দাবি রাণীশংকৈলে পাঁচটি দুর্গামন্দির পরিদর্শন করল উপজেলা প্রেসক্লাব, পূজারীদের সঙ্গে মতবিনিময় ঠাকুরগাঁওয়ের পিপলতলা দুর্গামন্দির পরিদর্শনে জেলা প্রশাসক, পূজার সার্বিক খোঁজখবর নিলেন

ময়মনসিংহে ‘হার ভোট,হার সিট’ ক্যাম্পেইন

Reporter Name
  • Update Time : Sunday, August 9, 2026
  • 184 Time View

 

দেশে নারী ভোটারের সংখ্যা মোট ভোটারের প্রায় অর্ধেক। ভোটাধিকার প্রয়োগে নারীর অংশগ্রহণও দিন দিন বাড়ছে। তবে ভোটের মাঠে সক্রিয় নারীদের বড় অংশই রাজনৈতিক নেতৃত্ব ও নীতি-নির্ধারণী পর্যায়ে পৌঁছাতে পারছেন না। নির্বাচিত প্রতিনিধি ও সরাসরি রাজনৈতিক নেতৃত্বে নারীর অংশগ্রহণ মাত্র ২ দশমিক ৩৩ শতাংশ। এই বৈষম্য দূর করে নারীর রাজনৈতিক অধিকার ও নেতৃত্ব বিকাশে গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে ‘হার ভোট হার সিট’ ক্যাম্পেইনের জেলা পর্যায়ের মিডিয়া ওরিয়েন্টেশন।
‎
‎শনিবার (৮ আগস্ট) ময়মনসিংহ নগরীর একটি মিলনায়তনে Welfare Association for Development Alternative (WADA) ও জাগো ফাউন্ডেশন ট্রাস্টের যৌথ আয়োজনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
‎
‎কর্মশালায় বক্তারা বলেন,নারীর রাজনৈতিক অংশগ্রহণ শুধু ভোট দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে প্রকৃত রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত হবে না। সিদ্ধান্ত গ্রহণ ও নেতৃত্বের জায়গায় নারীর প্রতিনিধিত্ব বাড়াতে সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তনের পাশাপাশি রাজনৈতিক দল, গণমাধ্যম ও নাগরিক সমাজকে সমন্বিতভাবে কাজ করতে হবে। নারীর রাজনৈতিক ভূমিকা গণমাধ্যমে কীভাবে উপস্থাপিত হচ্ছে, সেটিও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
‎
‎কর্মশালায় মূল বক্তা ও প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন বাংলাদেশ বেতার ময়মনসিংহের সংবাদ পাঠক ও উপস্থাপক কৃষিবিদ নাদিরা জান্নাত রাখি এবং জাগো ফাউন্ডেশন ট্রাস্টের প্রতিনিধি মোসাদ্দেক হোসেন। তাঁরা গণমাধ্যমে নারীর রাজনৈতিক অংশগ্রহণের চিত্র তুলে ধরেন। একই সঙ্গে সংবাদ ও কনটেন্ট তৈরিতে জেন্ডার-সংবেদনশীলতা, নারীর প্রতি বৈষম্যমূলক ভাষা পরিহার, অনলাইন নিরাপত্তা এবং অপতথ্য মোকাবিলার কৌশল নিয়ে আলোচনা করেন।
‎
‎আয়োজকদের তথ্য অনুযায়ী, দেশের জনসংখ্যার বড় অংশ নারী হলেও নীতি-নির্ধারণী আসন ও সরাসরি রাজনৈতিক নেতৃত্বে তাঁদের প্রতিনিধিত্ব ২ দশমিক ৩৩ শতাংশে সীমাবদ্ধ। নারীর রাজনৈতিক অংশগ্রহণের পথে থাকা সামাজিক, প্রাতিষ্ঠানিক ও দৃশ্যমান-অদৃশ্য বাধাগুলো চিহ্নিত করে সেগুলো মোকাবিলায় জনসচেতনতা তৈরিই ‘হার ভোট হার সিট’ ক্যাম্পেইনের অন্যতম লক্ষ্য।
‎
‎মিডিয়া ওরিয়েন্টেশনে ময়মনসিংহ বিভাগের মহিলা বিষয়ক কর্মকর্তা, সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধিরা অংশ নেন। পাশাপাশি শিক্ষক, সাংবাদিক, কনটেন্ট ক্রিয়েটর, ইয়ুথ অ্যাক্টিভিস্ট, স্বেচ্ছাসেবক,নাট্যকর্মী ও গ্রাফিতি আর্টিস্টরা অংশ নিয়ে নারীর রাজনৈতিক অধিকার, নেতৃত্ব বিকাশ এবং সামাজিক পরিবর্তনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
‎
‎সকালের অধিবেশনে রেজিস্ট্রেশন ও প্রকল্পের ব্রিফিংয়ের পর নারীর রাজনৈতিক অংশগ্রহণের বেসলাইন তথ্য উপস্থাপন করা হয়। পরে ক্যাম্পেইন কৌশল, জেন্ডার-সংবেদনশীল স্টোরিটেলিং, ডিজিটাল নিরাপত্তা এবং অপতথ্য শনাক্ত ও মোকাবিলার কৌশল নিয়ে দলগত অনুশীলন অনুষ্ঠিত হয়।
‎
‎দিনের শেষভাগে অনুষ্ঠিত উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা গণমাধ্যমে নারীর রাজনৈতিক ভূমিকা আরও দৃশ্যমান করা, ইতিবাচক ও তথ্যভিত্তিক গল্প তৈরি এবং তরুণদের সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেন। আলোচনার মধ্য দিয়ে নারীর রাজনৈতিক অধিকার ও নেতৃত্ব বিকাশে গণমাধ্যমের করণীয় এবং আগামী দিনের কর্মপন্থা নির্ধারণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com