1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. info.masudasian@gmail.com : dailybanglakontho :
  3. ujjalujjal01765@gmail.com : Ujjal :
September 3, 2026, 5:49 pm
শিরোনামঃ
ভুল্লীতে ট্যাপেন্টাডোলসহ দুই যুবক গ্রেপ্তার, পালালেন আরও একজন তেরনই নদীতে নিভে গেল দুই শিশুর প্রাণ, রাণীশংকৈলে শোকের ছায়া রাণীশংকৈলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন চুরির অভিযোগে আদালতে মামলা, ৪ জনের নাম উল্লেখ ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’: আনন্দমোহন কলেজে পরিচ্ছন্নতা অভিযান ঠাকুরগাঁওয়ে একই দিনে দুই শিশুর প্রাণহানি, পানিতে ডুবে শোকের মাতম রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে নেই একটি হুইলচেয়ারও।চিকিৎসার আশায় এসে চলাচলেই বাধা। রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু। ‎ রাণীশংকৈলের ভান্ডারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার এজাহার না পড়েই সংবাদ প্রকাশের অভিযোগ, রাণীশংকৈলে সাংবাদিকতার দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন

রাণীশংকৈলে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগের ফল নিয়ে প্রশ্ন, স্বচ্ছতা দাবি

Reporter Name
  • Update Time : Wednesday, August 12, 2026
  • 85 Time View

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগের ফল প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ফলাফলের অসঙ্গতি ও নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে নানা প্রশ্ন ও অভিযোগ উঠেছে।

ফল প্রকাশের পর অনেক প্রার্থী ও স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে—ভাইভা যদি চূড়ান্ত বাছাইয়ে কার্যকর কোনো ভূমিকা না রাখে, তাহলে এত আয়োজন করে ভাইভা নেওয়ার প্রয়োজন কী ছিল? ভাইভা কি তাহলে শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ ছিল—এমন প্রশ্নও তুলেছেন অনেকে।

অন্যদিকে, কর্তৃপক্ষের পক্ষ থেকে যদি বলা হয় যে নির্ধারিত কোটা ও সরকারি নিয়ম অনুসরণ করেই নিয়োগ সম্পন্ন হয়েছে, তাহলে নিয়োগের পুরো প্রক্রিয়া জনসম্মুখে স্পষ্ট করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

তাদের দাবি, স্বচ্ছতার স্বার্থে প্রকাশ করা হোক—

🔹 লিখিত পরীক্ষায় প্রত্যেক প্রার্থী কত নম্বর পেয়েছেন
🔹 ভাইভায় প্রত্যেকে কত নম্বর পেয়েছেন
🔹 কীভাবে চূড়ান্ত মেধাক্রম নির্ধারণ করা হয়েছে
🔹 কোন কোন কোটা প্রয়োগ করা হয়েছে
🔹 কোটার কারণে মেধাক্রমে কী ধরনের পরিবর্তন এসেছে

সংশ্লিষ্টদের মতে, নিয়োগ প্রক্রিয়ার নম্বর, মেধাক্রম ও কোটা প্রয়োগের বিস্তারিত তথ্য প্রকাশ করা হলে প্রার্থীদের মধ্যে থাকা বিভ্রান্তি ও নানা প্রশ্নের অবসান ঘটবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্বচ্ছ ও স্পষ্ট ব্যাখ্যা এবং প্রয়োজনীয় তথ্য প্রকাশের দাবি জানিয়েছেন প্রার্থী ও স্থানীয়রা।

মো. মাহাবুব আলম
জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
দৈনিক বাংলা কণ্ঠ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com