1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. info.masudasian@gmail.com : dailybanglakontho :
  3. ujjalujjal01765@gmail.com : Ujjal :
September 3, 2026, 5:47 pm
শিরোনামঃ
ভুল্লীতে ট্যাপেন্টাডোলসহ দুই যুবক গ্রেপ্তার, পালালেন আরও একজন তেরনই নদীতে নিভে গেল দুই শিশুর প্রাণ, রাণীশংকৈলে শোকের ছায়া রাণীশংকৈলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন চুরির অভিযোগে আদালতে মামলা, ৪ জনের নাম উল্লেখ ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’: আনন্দমোহন কলেজে পরিচ্ছন্নতা অভিযান ঠাকুরগাঁওয়ে একই দিনে দুই শিশুর প্রাণহানি, পানিতে ডুবে শোকের মাতম রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে নেই একটি হুইলচেয়ারও।চিকিৎসার আশায় এসে চলাচলেই বাধা। রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু। ‎ রাণীশংকৈলের ভান্ডারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার এজাহার না পড়েই সংবাদ প্রকাশের অভিযোগ, রাণীশংকৈলে সাংবাদিকতার দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন

*ঠাকুরগাঁওয়ের হরিপুরে র‌্যাবের মাদক বিরোধী অভিযান; ২১৩ বোতল ফেনসিডিল জাতীয় মাদকসহ একজন গ্রেফতার।*

Reporter Name
  • Update Time : Wednesday, August 19, 2026
  • 70 Time View

 

১। ‘বাংলাদেশ আমার অহংকার’-এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। র‌্যাব-১৩, রংপুর এর দায়িত্বপূর্ণ এলাকা মাদকমুক্ত করতে র‍্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

২। ঠাকুরগাঁও জেলার হরিপুরে অভিযান চালিয়ে ২১৩ বোতল ফেনসিডিল জাতীয় মাদক জব্দ করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন ( র‌্যাব )। এসময়, মাদক রাখার দায়ে মোঃ দুলবাহার (২৭) নামে একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুলবাহার জীবনপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে।

৩। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিসি-১, র‍্যাব-১৩, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ১৪ আগস্ট, ২০২৬ তারিখ ভোর আনুমানিক ০৫.৩০ ঘটিকার দিকে ঠাকুরগাঁও জেলার হরিপুর থানাধীন জীবনপুর গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানকালে ঐ গ্রামের মোঃ দুলবাহার (২৭), পিতা- আব্দুর রশিদের বসতবাড়িতে তল্লাশী করে শয়নকক্ষের ভেতর থেকে কোডেইনসমৃদ্ধ ফেনসিডিল সমজাতীয় ১৯৩ বোতল ফেনসিবিল ও ২০ বোতল এসকাফ, মোট ২১৩ বোতল মাদক জব্দ করা হয়। তাছাড়া, অবৈধ মাদকদ্রব্য নিজ বাড়িতে মজুদ করার দায়ে বাড়ির মালিক মোঃ দুলবাহার (২৭) কে গ্রেফতার করা হয়।

৪। উক্ত ঘটনায় র‌্যাব বাদী হয়ে গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

…মূলকপি স্বাক্ষরিত…
বিপ্লব কুমার গোস্বামী
অতিরিক্ত পুলিশ সুপার
সিনিয়র সহকারী পরিচালক
(মিডিয়া)
অধিনায়কের পক্ষে
মোবা-০১৭৭৭৭১১৩০৩
তারিখ- ১৪/০৮/২০২৬ খ্রিঃ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com