1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. info.masudasian@gmail.com : dailybanglakontho :
  3. ujjalujjal01765@gmail.com : Ujjal :
September 4, 2026, 6:59 pm
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জ পৌরবাসীর সুপেয় পানির প্রত্যাশায় অনুমোদিত প্রায় ৪৭ কোটি টাকার ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট প্রকল্প নিয়ে এবার শুরু হয়েছে কৃতিত্বের দাবি-পাল্টা দাবির লড়াই ভুল্লীতে ট্যাপেন্টাডোলসহ দুই যুবক গ্রেপ্তার, পালালেন আরও একজন তেরনই নদীতে নিভে গেল দুই শিশুর প্রাণ, রাণীশংকৈলে শোকের ছায়া রাণীশংকৈলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন চুরির অভিযোগে আদালতে মামলা, ৪ জনের নাম উল্লেখ ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’: আনন্দমোহন কলেজে পরিচ্ছন্নতা অভিযান ঠাকুরগাঁওয়ে একই দিনে দুই শিশুর প্রাণহানি, পানিতে ডুবে শোকের মাতম রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে নেই একটি হুইলচেয়ারও।চিকিৎসার আশায় এসে চলাচলেই বাধা। রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু। ‎ রাণীশংকৈলের ভান্ডারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দুর্নীতি তালাশ টিম’ কার্ড দেওয়ার নামে প্রতারণা টাকা নিয়ে যোগাযোগ বন্ধ।

Reporter Name
  • Update Time : Friday, August 21, 2026
  • 72 Time View

 

মো: ইনতাজুল ইসলাম এনতাজ ঠাকুরগাঁও রিপোর্টার:

সাংবাদিকতার আইডি কার্ড ও নিয়োগ দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ এবং প্রতারণার অভিযোগ উঠেছে ‘দুর্নীতির তালাশ টিম’ নামের একটি ফেসবুক ও হোয়াটসঅ্যাপভিত্তিক প্ল্যাটফর্মের বিরুদ্ধে। কার্ড এবং প্রসেসিং বাবদ ‘অফিস খরচ’ নাম দিয়ে টাকা নেওয়ার পর ভুক্তভোগীদের সাথে সকল প্রকার যোগাযোগ বন্ধ করে দেওয়ার প্রমাণ পাওয়া গেছে।
অনুসন্ধান ও প্রাপ্ত তথ্যমতে, কথিত এই সংগঠনের প্রতিনিধিরা ‘স্টাফ রিপোর্টার’ পদবী ও প্রেস কার্ড দেওয়ার কথা বলে কিছু ভুক্তভোগীর কাছ থেকে টাকা দাবি করে। তাদের কথামতো গত ১৫ জুলাই ২০২৬ তারিখে ব্যক্তিগত বিকাশ ও নগদ নম্বর (০১৮৫৯৬৬৭৬০২)-এ ১,৫০০ টাকা ‘সেন্ড মানি’ করেন (ট্রানজেকশন আইডি: DGF7E5QJP3)।
অর্থ লেনদেনের পূর্ব মুহূর্ত পর্যন্ত তারা দ্রুত সাড়া দিলেও টাকা পৌঁছানোর পর থেকেই তাদের আচরণ বদলে যায়। পরবর্তীতে ভুক্তভোগী একাধিকবার ভয়েস কল ও বার্তা পাঠালেও কোনো উত্তর দেওয়া হয়নি। প্রেস কার্ড কিংবা প্রয়োজনীয় কাগজপত্র প্রদান না করে তারা পুরো বিষয়টিকে এড়িয়ে গিয়ে ফোন ধরা বন্ধ করে দেয়।
ভুক্তভোগীদের অভিযোগ, “দুর্নীতি তালাশ” বা এই জাতীয় নীতিবাক্য সম্বলিত নাম ব্যবহার করে একটি সংঘবদ্ধ চক্র অপসাংবাদিকতা ও অনলাইন প্রতারণার জাল বিছিয়েছে। এরা সাধারণ ও নতুন কাজ করতে ইচ্ছুক সাংবাদিকদের টার্গেট করে প্রতিনিয়ত এভাবে টাকা হাতিয়ে নিচ্ছে। ভূঁইফোড় এই চক্রটির প্রতারণা বন্ধে এবং সংশ্লিষ্ট প্রচলিত আইনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। একই সাথে এই ধরনের নামসর্বস্ব প্রতারক চক্র থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com