
রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
মহাসচিবের দায়িত্ব থেকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা প্রেসক্লাব, রানীশংকৈল, ঠাকুরগাঁওয়ের সভাপতি এম মাসুদ রানা। একই সঙ্গে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

এক বিবৃতিতে এম মাসুদ রানা বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘদিন ধরে দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁর অভিজ্ঞতা, রাজনৈতিক প্রজ্ঞা ও নেতৃত্বের দক্ষতা দেশের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র, আইনের শাসন, মানুষের অধিকার ও গণমাধ্যমের স্বাধীনতা সমুন্নত রাখতে রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন—এটাই জনগণের প্রত্যাশা।
এম মাসুদ রানা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দেশের রাজনৈতিক ও রাষ্ট্রীয় নেতৃত্বে যোগ্য ব্যক্তিদের যথাযথ দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত প্রশংসনীয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচিত করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে তিনি আন্তরিক ধন্যবাদ জানান।
উপজেলা প্রেসক্লাবের সভাপতি বলেন, নতুন রাষ্ট্রপতির নেতৃত্বে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আরও শক্তিশালী হবে এবং সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপদ ও স্বাধীন পরিবেশ নিশ্চিত করার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
তিনি রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন। একই সঙ্গে প্�
Leave a Reply