
মোঃ মাহাবুব আলম জেলা প্রতিনিধি (ঠাকুরগাঁও )
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় জসিমের স্ত্রী, মানসিক ভারসাম্যহীন এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার রাত আনুমানিক ৮টার দিকে রফিকুল পাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে রফিকুল পাম্পের কাছে সড়ক দুর্ঘটনায় ওই নারী গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানান।
নিহত নারী পীরগঞ্জ উপজেলার গুয়াগা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তিনি জসিমের স্ত্রী এবং স্থানীয়দের দাবি অনুযায়ী তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন।
তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে এবং কোন যানবাহনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
Leave a Reply