
।
প্রকল্পের অনুমোদনের খবর জেলা পরিষদ প্রশাসক হারুনুর রশীদের ফেসবুক পোস্টে প্রকাশ পাওয়ার পর তাঁর সমর্থকরা বিষয়টি নিয়ে প্রশংসা ও প্রচার শুরু করেন। অন্যদিকে, বর্তমান এমপি নুরুল ইসলাম বুলবুলের সমর্থকরাও প্রকল্পটি এমপির প্রচেষ্টায় অনুমোদিত হয়েছে বলে দাবি করে ফেসবুকে প্রচার চালাচ্ছেন।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দুই পক্ষের মধ্যে চলছে পাল্টাপাল্টি বক্তব্য ও তুমুল বাকযুদ্ধ। পৌরবাসীর দীর্ঘদিনের পানির প্রত্যাশা পূরণের খবর ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে—৪৭ কোটি টাকার এই প্রকল্পের কৃতিত্ব আসলে কার?
তবে কৃতিত্বের এই বিতর্কের বাইরে সাধারণ মানুষের প্রত্যাশা একটাই—রাজনৈতিক টানাটানি নয়, দ্রুত প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে পৌরবাসীর ঘরে পৌঁছাক নিরাপদ সুপেয় পানি।
#everyoneシ゚ #followersシ゚ #chapainawabganjhelpzone
#চাঁপাইনিউজঅ্যান্ডপলিটিক্স #চাঁপাইনবাবগঞ্জ
Leave a Reply