1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. info.masudasian@gmail.com : dailybanglakontho :
  3. ujjalujjal01765@gmail.com : Ujjal :
October 23, 2026, 6:00 am
শিরোনামঃ
*দিনাজপুরে আত্মহত্যায় প্ররোচনা মামলায় ০৫ বছর ০১ মাসের সাজাপ্রাপ্ত একজন আসামিকে গ্রেফতার করেছে এসআরবি-১৩।* সাংবাদিক মো. মাসুদ রানাকে ‘আসক কেন্দ্রীয় স্থায়ী পরিষদের সদস্য হিসেবে সম্মাননা ক্রেস্ট প্রদান ১৪৪ ধারা জারিকৃত জমি পরিদর্শন করলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ষ্টাপ রিপোর্টার অতুল বসাক রানীশংকৈল ঠাকুরগাঁও  *দিনাজপুরে আত্মহত্যায় প্ররোচনা মামলায় ০৫ বছর ০১ মাসের সাজাপ্রাপ্ত একজন আসামিকে গ্রেফতার করেছে এসআরবি-১৩।* *গাইবান্ধায় ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলায়ে একজনকে গ্রেফতার করেছে এসআরবি-১৩।* *রংপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা, অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে এসআরবি-১৩।*  ধর্ম যার যার, উৎসব সবার: শুভ বিজয়া দশমীতে শেষ হলো শারদীয় দুর্গোৎসব ১৪৪ ধারা জারিকৃত জমি পরিদর্শন করলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ষ্টাপ রিপোর্টার অতুল বসাক রানীশংকৈল ঠাকুরগাঁও  *নীলফামারীর জলঢাকায় চাঞ্চল্যকর মকবুল হত্যা মামলার তিনজন আসামিকে নরসিংদী থেকে গ্রেফতার করেছে এসআরবি।*  রাণীশংকৈলে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী মুক্তারুল ইসলাম ভুট্টো

নিখোঁজের ৩ দিন পর পুকুরে মিলল কিশোরের মরদেহ

Reporter Name
  • Update Time : Sunday, September 6, 2026
  • 113 Time View

 

মোঃ ইনতাজুল ইসলাম এনতাজ ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে নিখোঁজের তিন দিন পর বাড়ির পাশের একটি পুকুর থেকে পারভেজ হোসেন (১৭) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে বালিয়াডাঙ্গী থানার পুলিশ।

 

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার ২ নং চাড়োল ইউনিয়নের চাড়োল গ্রামের পুরাতন পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত পারভেজ ওই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। জীবিকার তাগিদে তার বাবা বর্তমানে কুমিল্লায় কর্মরত রয়েছেন।

 

বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য সুলতানুল আজম।

 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত তিন দিন আগে বাড়ি থেকে ৬ হাজার টাকা নিয়ে বের হন পারভেজ। এরপর আর বাড়ি ফেরেননি তিনি। গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মায়ের সঙ্গে তার সর্বশেষ কথা হয়।

 

শুক্রবার সকালে বাড়ির পাশের পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা বিষয়টি পরিবারকে জানান। প্রথমে মরদেহটি পারভেজের কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করলে শরীরে থাকা বিভিন্ন চিহ্নের ভিত্তিতে পরিবারের সদস্যরা মরদেহটি পারভেজের বলে শনাক্ত করেন।

 

ইউপি সদস্য সুলতানুল আজম বলেন, পারভেজ মাঝে মধ্যে মাদক সেবন করতেন। শুক্রবার সকালে পুকুরে মরদেহ ভেসে থাকার খবর পেয়ে তিনি পুলিশকে বিষয়টি জানান। স্থানীয়রা প্রথমে মরদেহ শনাক্ত করতে ব্যর্থ হন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করলে পরিবারের সদস্যরা পরিচয় শনাক্ত করেন।

 

বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com