1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. info.masudasian@gmail.com : dailybanglakontho :
  3. ujjalujjal01765@gmail.com : Ujjal :
October 22, 2026, 4:02 am
শিরোনামঃ
১৪৪ ধারা জারিকৃত জমি পরিদর্শন করলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ষ্টাপ রিপোর্টার অতুল বসাক রানীশংকৈল ঠাকুরগাঁও  *নীলফামারীর জলঢাকায় চাঞ্চল্যকর মকবুল হত্যা মামলার তিনজন আসামিকে নরসিংদী থেকে গ্রেফতার করেছে এসআরবি।*  রাণীশংকৈলে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী মুক্তারুল ইসলাম ভুট্টো রাণীশংকৈলে থানা পুলিশের মাদকবিরোধী অভিযান, আটক ৮ জন *গাইবান্ধার পলাশবাড়ীতে জুয়ার আসরে এসআরবির অভিযানে ৮ জুয়াড়ি গ্রেফতার।* রাণীশংকৈলে পাঁচটি পূজামণ্ডপ পরিদর্শন করলেন কাউন্সিলর পদপ্রার্থী মাসুদ রানা *দিনাজপুরের হাকিমপুরে চাচাকে হত্যার অভিযোগে অভিযুক্ত ভাতিজাকে ঢাকার আশুলিয়া হতে গ্রেফতার করেছে এসআরবি।* সাংবাদিক হত্যা ও হামলার প্রতিবাদে তাহিরপুরে মানববন্ধন, দোষীদের শাস্তি ও নিরাপত্তার দাবি রাণীশংকৈলে পাঁচটি দুর্গামন্দির পরিদর্শন করল উপজেলা প্রেসক্লাব, পূজারীদের সঙ্গে মতবিনিময় ঠাকুরগাঁওয়ের পিপলতলা দুর্গামন্দির পরিদর্শনে জেলা প্রশাসক, পূজার সার্বিক খোঁজখবর নিলেন

২৩ তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও সফর এবং ঢাকা উদ্দেশ্য বিদায়।

Reporter Name
  • Update Time : Tuesday, September 8, 2026
  • 137 Time View

 

ইনতাজুল ইসলাম এনতাজ ঠাকুরগাঁও রিপোর্টার: ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান সরকারি সফর শেষে নিজ জেলা ঠাকুরগাঁও থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ে সফরের আনুষ্ঠানিকতা শেষে তিনি ঢাকার উদ্দেশে যাত্রা করেন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে এটিই ছিল প্রথম সরকারি সফর।দুই দিনের সফরকে ঘিরে ঠাকুরগাঁও জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। সফরের প্রথম দিন রোববার দুপুরে হেলিকপ্টারযোগে ঠাকুরগাঁওয়ে পৌঁছান রাষ্ট্রপতি। পরে রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী তাকে অভ্যর্থনা জানানো হয় এবং সার্কিট হাউসে গার্ড অব অনার প্রদান করা হয়।সফর কালে রাষ্ট্রপতি তাঁর মা-বাবার কবর জিয়ারত করেন এবং আত্মার মাগফিরাত কামনা করেন। পরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি।

সেখানে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং জেলার উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে কথা বলেন।সফরের দ্বিতীয় দিনে সোমবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর এলাকায় প্রস্তাবিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাষ্ট্রপতি। দীর্ঘদিনের প্রত্যাশিত বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনকে ঘিরে স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দ দেখা যায়।রাষ্ট্রপতি বক্তব্যে ঠাকুরগাঁওয়ের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। জেলার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন । একই সঙ্গে তরুণদের দক্ষতা অর্জন করে স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান।রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ের মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ তৈরি হয়। স্থানীয়দের প্রত্যাশা।

 

তবে রাষ্ট্রপতির নিজ জেলা সফরের মাধ্যমে ঠাকুরগাঁওয়ের দীর্ঘদিনের উন্নয়ন দাবিগুলো আরও গুরুত্ব পাবে এবং জেলার উন্নয়ন কার্যক্রম দ্রুত এগিয়ে যাবে।দুই দিনের সফর শেষে রাষ্ট্রপতির ঢাকা ফিরে যাওয়ার মধ্য দিয়ে ঠাকুরগাঁও সফরের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটছে ঠাকুরগাঁও বাসীর প্রানের দাবী বাস্তবায়ন পূরন হলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com