1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. info.masudasian@gmail.com : dailybanglakontho :
  3. ujjalujjal01765@gmail.com : Ujjal :
October 22, 2026, 4:02 am
শিরোনামঃ
১৪৪ ধারা জারিকৃত জমি পরিদর্শন করলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ষ্টাপ রিপোর্টার অতুল বসাক রানীশংকৈল ঠাকুরগাঁও  *নীলফামারীর জলঢাকায় চাঞ্চল্যকর মকবুল হত্যা মামলার তিনজন আসামিকে নরসিংদী থেকে গ্রেফতার করেছে এসআরবি।*  রাণীশংকৈলে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী মুক্তারুল ইসলাম ভুট্টো রাণীশংকৈলে থানা পুলিশের মাদকবিরোধী অভিযান, আটক ৮ জন *গাইবান্ধার পলাশবাড়ীতে জুয়ার আসরে এসআরবির অভিযানে ৮ জুয়াড়ি গ্রেফতার।* রাণীশংকৈলে পাঁচটি পূজামণ্ডপ পরিদর্শন করলেন কাউন্সিলর পদপ্রার্থী মাসুদ রানা *দিনাজপুরের হাকিমপুরে চাচাকে হত্যার অভিযোগে অভিযুক্ত ভাতিজাকে ঢাকার আশুলিয়া হতে গ্রেফতার করেছে এসআরবি।* সাংবাদিক হত্যা ও হামলার প্রতিবাদে তাহিরপুরে মানববন্ধন, দোষীদের শাস্তি ও নিরাপত্তার দাবি রাণীশংকৈলে পাঁচটি দুর্গামন্দির পরিদর্শন করল উপজেলা প্রেসক্লাব, পূজারীদের সঙ্গে মতবিনিময় ঠাকুরগাঁওয়ের পিপলতলা দুর্গামন্দির পরিদর্শনে জেলা প্রশাসক, পূজার সার্বিক খোঁজখবর নিলেন

*লালমনিরহাটে র‌্যাবের অভিযানে ২৯৮ বোতল এস্কাফ এবং ১০০ বোতল ফেয়ারডিল জব্দসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।*

Reporter Name
  • Update Time : Wednesday, September 9, 2026
  • 111 Time View

 

 

১। ‘বাংলাদেশ আমার অহংকার’-এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। র‌্যাব-১৩, রংপুর এর দায়িত্বপূর্ণ এলাকা মাদকমুক্ত করতে র‍্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

 

 

২। লালমনিরহাট সদর থানা এলাকা থেকে ২৯৮ বোতল এস্কাফ এবং ১০০ বোতল ফেয়ারডিল জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময়, মাদক রাখার দায়ে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো কর্নপুর গ্রামের মোঃ আপ্তার আলীর ছেলে মোঃ রাজু আহম্মেদ (২৫) এবং একরামুল হকের ছেলে শাহজাদা ইসলাম ওরফে শাওন (৩৭)।

 

৩। র‌্যাবের চলমান মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় ০৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখ ভোর ০৪.৪০ ঘটিকায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, র‍্যাব-১৩, রংপুর এর একটি আভিযানিক দল লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর থানাধীন মোগলহাট ইউনিয়নের কর্ণপুর গ্রামের মোঃ রাজু আহম্মেদ এর বসতবাড়িতে অভিযান চালিয়ে শোয়ার ঘরের খাটের নিচে থেকে দুইটি সাদা প্লাস্টিকের বস্তার ভিতরে রক্ষিত ২৯৮ বোতল এস্কাফ এবং ১০০ বোতল ফেয়ারডিল জব্দ করে। এই সময় দুইজনকে গ্রেফতার করা হয়।

৪। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। এই ঘটনায় র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামি এবং জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

 

…মূলকপি স্বাক্ষরিত…

বিপ্লব কুমার গোস্বামী

অতিরিক্ত পুলিশ সুপার

সিনিয়র সহকারী পরিচালক

(মিডিয়া)

অধিনায়কের পক্ষে

মোবা-০১৭৭৭৭১১৩০৩

তারিখ-০৯/০৯/২০২৬ ইং।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com