
১। ‘বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন নিয়মিতভাবে চাঞ্চল্যকর হত্যা, ধর্ষণ, ডাকাতি, মাদক, অবৈধ অস্ত্র, চোরাকারবারীসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এছাড়াও নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতিরোধ, বাজার সিন্ডিকেট ভঙ্গ এবং খাদ্যে ভেজাল প্রতিরোধে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন নিয়মিতভাবে মোবাইল কোর্ট পরিচালনা করছে।

২। এসআরবি-১৩ এর সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্প, জেলা প্রশাসন, গাইবান্ধা ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, গাইবান্ধা জেলা কর্তৃক ইং ১৭/০৯/২০২৬ তারিখ বিকাল ১৬.০০ ঘটিকা হতে সন্ধ্যা ১৯.০০ ঘটিকা পর্যন্ত গাইবান্ধা জেলার সদর থানাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশিয়ে বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইন, ২০০৯ এর ৪১ ধারা মোতাবেক এমদাদুল হক সরকারকে ১০,০০০/- টাকা ও একই অপরাধে সজিব স্টোরকে ৫০০০/- টাকা এবং খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইন, ২০০৯ এর ৪২ ধারা মোতাবেক মোঃ ইমরান হাসানকে ২৫,০০০/- টাকা ও একই অপরাধে কামরুল হাসানকে ১০,০০০/- টাকা সর্বমোট ৫০,০০০/- টাকা জরিমানা করা হয়।
৩। এছাড়াও অবৈধ মজুতদারী, অতিরিক্ত দামে পণ্য বিক্রয় এবং খাদ্যে ভেজালের মত অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
…মূলকপি স্বাক্ষরিত…
বিপ্লব কুমার গোস্বামী
অতিরিক্ত পুলিশ সুপার
সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া)
অধিনায়কের পক্ষে
মোবাঃ ০১৭৭৭৭১১৩০৩
তারিখঃ ১৭/০৯/২০২৬ ইং।
Leave a Reply