
১। এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে গোয়েন্দা তথ্য সংগ্রহ করাসহ নিয়মিত অভিযান পরিচালনা করছে। অবৈধ অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
২। গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ০১ টি দেশীয় তৈরী ওয়ান শুটারগান ও ০১ রাউন্ড গুলি জব্দ করেছে এসআরবি -১৩, সিপিসি -৩, গাইবান্ধা ক্যাম্প। ইং ১৮ সেপ্টেম্বর, ২০২৬ তারিখ রাত ০৩.১৫ ঘটিকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করা হয়।
৩। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ তারিখ রাত ০৩.১৫ ঘটিকার সময় এসআরবি-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানাধীন রাইগ্রাম সাকিনস্থ, ৫নং ওয়ার্ড, পলাশবাড়ী ফায়ার সার্ভিসের ১৫০ গজ দক্ষিণে রংপুর-বগুড়া মহাসড়কের বামপাশে কলাবাগান সংলগ্ন কালভার্টের নিচে পূর্বপাশে একটি খাকি রংয়ের শপিং ব্যাগের ভিতরে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ০১ (এক) টি লোহার দেশীয় তৈরী ট্রিগার যুক্ত ওয়ান শুটারগান এবং ০১ (এক) রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। উদ্ধারকৃত ওয়ান শুটারগানটির ব্যারেলের দৈর্ঘ্য ০৪ (চার) ইঞ্চি ও বাটের দৈর্ঘ্য ০৩ (তিন) ইঞ্চি।
৪। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত অস্ত্র-গুলি জিডিমূলে গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও অস্ত্রধারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে এসআরবি-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
…মূলকপি স্বাক্ষরিত…
বিপ্লব কুমার গোস্বামী
অতিরিক্ত পুলিশ সুপার
সিনিয়র সহকারী পরিচালক
(মিডিয়া)
অধিনায়কের পক্ষে
মোবা-০১৭৭৭৭১১৩০৩
তারিখ- ১৮/০৯/২০২৬ খ্রিঃ।
Leave a Reply