1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. info.masudasian@gmail.com : dailybanglakontho :
  3. ujjalujjal01765@gmail.com : Ujjal :
October 22, 2026, 7:26 am
শিরোনামঃ
১৪৪ ধারা জারিকৃত জমি পরিদর্শন করলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ষ্টাপ রিপোর্টার অতুল বসাক রানীশংকৈল ঠাকুরগাঁও  *দিনাজপুরে আত্মহত্যায় প্ররোচনা মামলায় ০৫ বছর ০১ মাসের সাজাপ্রাপ্ত একজন আসামিকে গ্রেফতার করেছে এসআরবি-১৩।* *গাইবান্ধায় ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলায়ে একজনকে গ্রেফতার করেছে এসআরবি-১৩।* *রংপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা, অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে এসআরবি-১৩।*  ধর্ম যার যার, উৎসব সবার: শুভ বিজয়া দশমীতে শেষ হলো শারদীয় দুর্গোৎসব ১৪৪ ধারা জারিকৃত জমি পরিদর্শন করলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ষ্টাপ রিপোর্টার অতুল বসাক রানীশংকৈল ঠাকুরগাঁও  *নীলফামারীর জলঢাকায় চাঞ্চল্যকর মকবুল হত্যা মামলার তিনজন আসামিকে নরসিংদী থেকে গ্রেফতার করেছে এসআরবি।*  রাণীশংকৈলে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী মুক্তারুল ইসলাম ভুট্টো রাণীশংকৈলে থানা পুলিশের মাদকবিরোধী অভিযান, আটক ৮ জন *গাইবান্ধার পলাশবাড়ীতে জুয়ার আসরে এসআরবির অভিযানে ৮ জুয়াড়ি গ্রেফতার।*

*নীলফামারী ও গাইবান্ধা এলাকা হতে ১৫ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা এবং ৭.৬ কেজি গাঁজাসহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-১৩।*

Reporter Name
  • Update Time : Friday, September 18, 2026
  • 73 Time View

 

১। ‘বাংলাদেশ আমার অহংকার’-এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। এসআরবি-১৩, রংপুর এর দায়িত্বপূর্ণ এলাকা মাদকমুক্ত করতে এসআরবি এর প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করছে।

২। নীলফামারী ও গাইবান্ধা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১৫ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা এবং ৭.৬ কেজি গাঁজা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। এসময় মাদক রাখার দায়ে ৪ (চার) জনকে গ্রেফতার করা হয়

 

৩। এসআরবি এর চলমান মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের একটি আভিযানিক দল ইং ১৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বিকাল ০৪.৩০ ঘটিকার সময় নীলফামারী জেলার সদর থানাধীন বড় সংগলশীস্থ মোঃ আবু বকর সিদ্দিকের বাড়ির ভাড়াটিয়া মিন্টু দাসের বসতঘরের কক্ষের মধ্যে অভিযান পরিচালনা করে । উক্ত অভিযানকালে আসামির শয়ন কক্ষে রক্ষিত ১৫ (পনের) পিস ইয়াবা ট্যাবলেট জব্দসহ আসামি ১। মিন্টু দাস (২৮), পিতা-মহেশ দাস, স্থায়ী ঠিকানাঃ সাং-যাদুরহাট দাসপাড়া, বর্তমান ঠিকানাঃ সাং-বড় সংগলশী (মোঃ আবু বক্কর সিদ্দিকের বাড়ির ভাড়াটিয়া) ও ২। মোঃ শাহিনুজ্জামান (২৫), পিতা-আজিজার রহমান, সাং-নতিবচাপড়া(সবুজপাড়া), উভয় থানা- নীলফামারী সদর, জেলা-নীলফামারীদ্ব’য়কে গ্রেফতার করা হয়।

৪। পৃথক অন্য একটি অভিযানে ১৮/০৯/২০২৬ খ্রিঃ তারিখ বিকাল ০৪.৪৫ ঘটিকার সময় এসআরবি-১৩, সিপিসি-৩, গাইবান্ধা এর একটি আভিযানিক দল গাইবান্ধা পৌরসভাস্থ জুবিলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান গেটের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ৭.৬ কেজি শুকনো গাঁজাসহ আসামি ১। মোঃ মোতালেব ইসলাম @ হৃদয় খান (৩৩), পিতা-মোঃ মজিদুল ইসলাম, মাতা-মোছাঃ মোরশেদা বেগম, সাং-রামচন্দ্রপুর, ০৬নং ওয়ার্ড, ০৭নং রামচন্দ্রপুর ইউনিয়ন, থানা ও জেলা-গাইবান্ধা এবং ২। মোঃ মাজাহারুল ইসলাম @ শিকু মন্ডল(৩৪), পিতা-মৃত শওকত আলী মন্ডল, মাতা-মোছাঃ রোকেয়া বেগম, সাং-ভাটপাড়া গোপালপুর, ০৬নং ওয়ার্ড, ০৭নং রামচন্দ্রপুর ইউনিয়ন, থানা ও জেলা-গাইবান্ধা’দ্বয়কে গ্রেফতার করে।

৫। এই ঘটনায় এসআরবি বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এসআরবি -১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

 

…মূলকপি স্বাক্ষরিত…

বিপ্লব কুমার গোস্বামী

অতিরিক্ত পুলিশ সুপার

সিনিয়র সহকারী পরিচালক

(মিডিয়া)

অধিনায়কের পক্ষে

মোবাইল- ০১৭৭৭৭১১৩০৩

তারিখ- ১৮/০৯/২০২৬ ইং।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com