
১। এসআরবি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনসহ অপহরণ, হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এছাড়াও নারী ও শিশুদের প্রতি সহিংসতার মতো স্পর্শকাতর বিষয়গুলোতে এসআরবি অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে।
২। রংপুরের মিঠাপুকুরে ০৭ বছরের শিশুকে মোবাইল ফোনে ছবি দেখানোর কথা বলে ধর্ষণের অভিযোগে মোঃ আকতারুল ইসলাম (৪০) নামের একজনকে গ্রেফতার করেছে এসআরবি। আজ বিকালে অভিযান চালিয়ে চট্টগ্রামের হালিশহর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আকতারুল ইসলাম মিঠাপুকুর থানার ভাংনী কাগজিপাড়া গ্রামের মোঃ আতোয়ার রহমানের ছেলে।
৩। মামলার এজাহার সূত্রে জানা যায় যে, ভুক্তভোগী ঐ ০৭ বছরের মেয়ে শিশুটি স্থানীয় একটি মক্তবে পড়াশোনা করে এবং ধৃত আসামি ভিকটিমের প্রতিবেশী। গত ১৩ আগস্ট, ২০২৬ তারিখ বিকাল আনুমানিক ০৩.০৫ ঘটিকার সময় ধৃত আসামি ঐ মেয়ে শিশুকে বিভিন্ন প্রলোভন এবং মোবাইল ফোনে ছবি দেখানোর কথা বলে তার বসতঘরে নিয়ে যায় এবং জোর পূর্বক ধর্ষণ করে। এই ঘটনায় ঐ শিশুর পিতা বাদী হয়ে গত ২২ আগস্ট, ২০২৬ তারিখ রংপুরের মিঠাপুকুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে (মামলা নং- ৪৫/৩৮৪)।
৪। মামলাটির গুরুত্ব বিবেচনায় আসামিকে গ্রেফতারে র্যাব-১৩ কর্তৃক গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১৩, সদর কোম্পানী, রংপুর এবং এসআরবি-৭, সিপিএসসি, চট্টগ্রাম এর একটি যৌথ আভিযানিক দল ১৯ সেপ্টেম্বর, ২০২৬ তারিখ বিকাল ০৩.০৫ ঘটিকার সময় চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানাধীন ৩৮ নং ওয়ার্ডের কবরস্থান গলি চান্দার পাড়াস্থ জনৈক হাজী সেলিম মেম্বারের ভাড়া বাসার ২য় তলায় অভিযান চালিয়ে ধর্ষণ মামলার প্রধান আসামি আকতারুল ইসলামকে গ্রেফতার করে।
৫। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া সমাজ থেকে হত্যা, অপহরণ, ধর্ষণ, বলাৎকারের মতো মারাত্মক অপরাধ দমনে এসআরবি এর এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
…মূলকপি স্বাক্ষরিত….
বিপ্লব কুমার গোস্বামী
অতিরিক্ত পুলিশ সুপার
সিনিয়র সহকারী পরিচালক(মিডিয়া)
অধিনায়কের পক্ষে
মোবাঃ ০১৭৭৭৭১১৩০৩
তারিখঃ ১৯/০৯/২০২৬ খ্রিঃ।
Leave a Reply