
১। ‘বাংলাদেশ আমার অহংকার’-এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। এসআরবি-১৩, রংপুর এর দায়িত্বপূর্ণ এলাকা মাদকমুক্ত করতে এসআরবি এর প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করছে।
২। গাইবান্ধার পলাশবাড়ীতে ১২৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ ১,০০,০০০/- টাকা সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ তারিখ সকাল ০৬.২৫ ঘটিকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ১। খাজা আল মামুন (৪৭) গাইবান্ধা সদর থানাধীন মৌজা মালিবাড়ী গ্রামের মৃত ছলিম উদ্দিনের এবং ২। মোঃ সজিব (২৪), গাইবান্ধা সদর থানাধীন মৌজা মালিবাড়ী গ্রামের মোঃ সুরুজ জামালের ছেলে।
৩। এসআরবির মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৩ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখ সকাল ০৬.২৫ ঘটিকার সময় এসআরবি-১৩, সিপিসি-৩, গাইবান্ধা এর অভিযানে গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানাধীন পলাশবাড়ী পৌরসভাস্থ বগুড়া থেকে রংপুরগামী মহাসড়কের পশ্চিম লেইন এর জনৈক আতিয়ার হাজীর বিল্ডিংয়ের সামনে রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে চট্টগ্রাম হতে ছেড়ে আসা যাত্রীবাহী জিএস লাইন পরিবহন, যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব-১৩-১৯৮১ তল্লাশীকালে A3 ও A4 সীটের যাত্রী আসামিদের দেহ তল্লাশীকালে তাদের পরিহিত প্যান্টের পকেট হতে ০২ টি নীল রংয়ের এয়ারটাইট পলিপ্যাকেটের ভিতর বিশেষ কায়দায় রক্ষিত ১২৯২ (এক হাজার দুইশত বিরানব্বই) পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট এবং অবৈধ মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের নগদ ১,০০,০০০/-(এক লক্ষ) টাকাসহ ১। খাজা আল মামুন (৪৭), পিতা-মৃত ছলিম উদ্দিন, মাতা-মোছাঃ ছুরুতন নেছা এবং ২। মোঃ সজিব (২৪), পিতা-মোঃ সুরুজ জামাল, মাতা-মোছাঃ পাখি বেগম, উভয় সাং-মৌজা মালিবাড়ী, ০৬নং ওয়ার্ড, ০১নং লক্ষিপুর ইউনিয়ন, থানা ও জেলা-গাইবান্ধা, বর্তমান সাং-রহমান নগর, এ-ব্লক, কানিজ ফাতেমা কলোনী, ০১নং রুম, জামাল সওদাগরের মুদি দোকান, থানা-পাঁচলাইশ, জেলা-চট্টগ্রাম’দ্বয়কে গ্রেফতার করা হয়।
৪। এই ঘটনায় এসআরবি বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত অবৈধ মাদকদ্রব্য এবং টাকা সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এসআরবি -১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
…মূলকপি স্বাক্ষরিত…
বিপ্লব কুমার গোস্বামী
অতিরিক্ত পুলিশ সুপার
সিনিয়র সহকারী পরিচালক
(মিডিয়া)
অধিনায়কের পক্ষে
মোবা-০১৭৭৭৭১১৩০৩
তারিখ- ২৩/০৯/২০২৬ খ্রিঃ।
Leave a Reply