1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. info.masudasian@gmail.com : dailybanglakontho :
  3. ujjalujjal01765@gmail.com : Ujjal :
October 23, 2026, 9:03 am
শিরোনামঃ
*দিনাজপুরে আত্মহত্যায় প্ররোচনা মামলায় ০৫ বছর ০১ মাসের সাজাপ্রাপ্ত একজন আসামিকে গ্রেফতার করেছে এসআরবি-১৩।* সাংবাদিক মো. মাসুদ রানাকে ‘আসক কেন্দ্রীয় স্থায়ী পরিষদের সদস্য হিসেবে সম্মাননা ক্রেস্ট প্রদান ১৪৪ ধারা জারিকৃত জমি পরিদর্শন করলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ষ্টাপ রিপোর্টার অতুল বসাক রানীশংকৈল ঠাকুরগাঁও  *দিনাজপুরে আত্মহত্যায় প্ররোচনা মামলায় ০৫ বছর ০১ মাসের সাজাপ্রাপ্ত একজন আসামিকে গ্রেফতার করেছে এসআরবি-১৩।* *গাইবান্ধায় ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলায়ে একজনকে গ্রেফতার করেছে এসআরবি-১৩।* *রংপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা, অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে এসআরবি-১৩।*  ধর্ম যার যার, উৎসব সবার: শুভ বিজয়া দশমীতে শেষ হলো শারদীয় দুর্গোৎসব ১৪৪ ধারা জারিকৃত জমি পরিদর্শন করলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ষ্টাপ রিপোর্টার অতুল বসাক রানীশংকৈল ঠাকুরগাঁও  *নীলফামারীর জলঢাকায় চাঞ্চল্যকর মকবুল হত্যা মামলার তিনজন আসামিকে নরসিংদী থেকে গ্রেফতার করেছে এসআরবি।*  রাণীশংকৈলে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী মুক্তারুল ইসলাম ভুট্টো

*দিনাজপুরের অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধারপূর্বক অপহরণ মামলার প্রধান আসামিকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করেছে এসআরবি।*

Reporter Name
  • Update Time : Wednesday, September 23, 2026
  • 90 Time View

 

 

১। বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, ডাকাতি, অপহরণ, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। অপহরণের মতো মারাত্মক সামাজিক অপরাধের ক্ষেত্রে এসআরবি অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে অঙ্গীকারবদ্ধ।

 

২। মামলার এজাহার থেকে জানা যায় যে, ভুক্তভোগী ছাত্রী চিরিরবন্দর থানাধীন সনকৈড় আঃ গফুর উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেণীর ছাত্রী। তার বয়স ১৩ বছর। ভুক্তভোগী ঐ ছাত্রী বিদ্যালয়ে যাওয়া আসার পথে ধৃত আসামি মোঃ শাহিন আলম (২১) বিভিন্ন সময়ে ভিকটিমকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিলো। ভিকটিম উক্ত প্রস্তাবে রাজি না হয়ে, উত্যক্ত ও কুপ্রস্তাবের বিষয়ে তার পরিবারকে অবগত করে। ভুক্তভোগী ভিকটিমের পরিবার ধৃত আসামির পরিবারকে উক্ত বিষয়ে অবগত করলে ধৃত আসামি আরো ক্ষিপ্ত হয়ে বিভিন্ন ভয়ভীতি ও অপহরণের হুমকি দেয়।

 

৩। এমতাবস্থায় গত গত ২৫ আগস্ট ২০২৬ তারিখ বিকাল ০৪.০০ ঘটিকায় ভিকটিম স্কুল থেকে বাড়ি ফেরার পথে দিনাজপুর জেলার চিরিরবন্দর থানাধীন সনকৈড় আঃ গফুর উচ্চ বিদ্যালয় ও সনকৈড় সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বৈদেশীরহাট হইতে গার্মেন্টস বাজার গামী পাঁকা রাস্তার উপরে ধৃত আসামিসহ অজ্ঞাতনামা আরো ২/৩ জন আসামির সহায়তায় ভুক্তভোগী ভিকটিমকে বিবাহের প্রলোভন দিয়ে জোরপূর্বক একটি ইজিবাইক যোগে অজ্ঞাতনামা স্থানে নিয়ে যায়।

 

৪। এ ঘটনায় ০৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ ভিকটিমের পিতা মোঃ আব্দুর রহমান (৩৬) বাদী হয়ে দিনাজপুর জেলার চিরিরবন্দর থানায় অপহরণ মামলা দায়ের করেন (মামলা নং-১৪)। মামলা দায়ের করার পর আসামিরা গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায়।

 

৫। সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৩, সিপিসি-১, দিনাজপুর এবং এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত ০৯.০০ ঘটিকায় ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন আমতলী সরকার বাড়িতে অভিযান পরিচালনা করে দিনাজপুর জেলার চিরিরবন্দর থানার অপহরণ মামলার প্রধান পলাতক আসামি আসামি মোঃ শাহিন আলম (২১), পিতা-মোঃ আমিনুল ইসলাম লালু, পশ্চিম সাইতাড়া (দবিরের বাজার), থানা-চিরিরবন্দর, জেলা-দিনাজপুর’কে গ্রেফতার এবং ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।

 

৬। পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য ভিকটিম ও আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এই ধরণের প্রতিটি অপহরণ, হত্যা, ধর্ষণসহ সকল অপরাধ প্রতিরোধে এসআরবি এর প্রতিটি সদস্য দৃঢ়প্রত্যয়ের সাথে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে।

 

 

…মূলকপি স্বাক্ষরিত…

বিপ্লব কুমার গোস্বামী

অতিরিক্ত পুলিশ সুপার

সিনিয়র সহকারী পরিচালক

(মিডিয়া)

অধিনায়কের পক্ষে

মোবাইল: ০১৭৭৭৭১১৩০৩

তারিখ: ২১/০৯/২০২৬ ইং।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com