
১। বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, ডাকাতি, অপহরণ, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। হত্যার মতো মারাত্মক সামাজিক অপরাধের ক্ষেত্রে এসআরবি অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে অঙ্গীকারবদ্ধ।
২। নীলফামারীর ডোমার থানা এলাকায় পূর্ব পরিকল্পিতভাবে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গলাকেটে একজনকে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করেছে এসআরবি। ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত ১১.১০ ঘটিকায় ডিএমপি ঢাকা মহানগরীর উত্তরা পূর্ব থানাধীন ৮নং সেক্টর, রোড নং-০১, এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ ইয়ানুর রহমান (৪৫) মামলার ০২নং এজাহারনামীয় আসামি এবং নীলফামারী জেলার ডোমার থানার হলহলিয়া মির্জাগঞ্জ গ্রামের পিতা-মৃত আব্দুর রহিম@ বুধা এর ছেলে।
৩। মামলার এজাহার সূত্রে জানা যায় যে, বাদীর পরিবারের শরীকদের সাথে জমি জমা ও পারিবারিক বিষয় নিয়ে পূর্ব বিরোধ চলে আসছিল। আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে বাদী এবং বাদীর পরিবারের ক্ষতি সাধন করার জন্য বিভিন্ন ভাবে হত্যার হুমকি দিয়ে আসছিলো। এর জের ধরে গত ৩১/০৮/২০২৬ ইং রাত ০২.৩০ ঘটিকায় ভিকটিম একরামুল হক (৬৫) প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির বাহিরে গেলে পূর্ব পরিকল্পিতভাবে বাড়ির বাহিরে অবস্থানরত আসামিরা ভিকটিম একরামুলকে হত্যার উদ্দেশ্যে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমকে গলাকাটা অবস্থায় মামলার বাদি মোছাঃ নাজমা বেগম নীলফামারী জেলার ডোমার থানার মির্জাগঞ্জ মৌজাস্থ কেরানী পাড়া গ্রামের জনৈক কুদ্দুস আলীর বসতবাড়ীর দক্ষিনে কাঁচা রাস্তার কালভার্টের উপর থেকে উদ্ধার করে তাৎক্ষনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। গত ০১/০৯/২০২৬ ইং তারিখ রাত ০১.৪৫ ঘটিকায় চিকিৎসাধীন অবস্থায় বাদীর স্বামী একরামুল হক (৬৫) মৃত্যুবরণ করেন।
৪। এই ঘটনায় নিহতের স্ত্রী মোছাঃ নাজমা বেগম নীলফামারী জেলার ডোমার থানায় গত ০১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ ০৫ জন আসামির নাম উল্লেখ করার পাশাপাশি ৫/৬ জন অজ্ঞাত আসামির বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-০২)।
৫। মামলাটির গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেফতারে এসআরবি-১৩ কর্তৃক গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১৩, সিপিসি-২, নীলফামারী এবং এসআরবি-১, সিপিসি-২, উত্তরা, ঢাকা এর একটি যৌথ আভিযানিক দল ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত ১১.১০ ঘটিকায় ডিএমপি ঢাকা মহানগরীর উত্তরা পূর্ব থানাধীন ৮নং সেক্টর, রোড নং-০১, এলাকায় অভিযান পরিচালনা করে ০২নং এজাহারনামীয় পলাতক আসামি মোঃ ইয়ানুর রহমান (৪৫), পিতা-মৃত আব্দুর রহিম@ বুধা, সাং-হলহলিয়া মির্জাগঞ্জ, থানা-ডোমার, জেলা-নীলফামারী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
৬। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সমাজ থেকে হত্যা, অপহরণ, ধর্ষণসহ বিভিন্ন গুরুতর অপরাধ নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এসআরবি এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
…মূলকপি স্বাক্ষরিত…
বিপ্লব কুমার গোস্বামী
অতিরিক্ত পুলিশ সুপার
সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া)
অধিনায়কের পক্ষে
মোবাইল: ০১৭৭৭৭১১৩০৩
তারিখ: ২১/০৯/২০২৬ খ্রিঃ
Leave a Reply