1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. info.masudasian@gmail.com : dailybanglakontho :
  3. ujjalujjal01765@gmail.com : Ujjal :
October 22, 2026, 7:18 am
শিরোনামঃ
১৪৪ ধারা জারিকৃত জমি পরিদর্শন করলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ষ্টাপ রিপোর্টার অতুল বসাক রানীশংকৈল ঠাকুরগাঁও  *দিনাজপুরে আত্মহত্যায় প্ররোচনা মামলায় ০৫ বছর ০১ মাসের সাজাপ্রাপ্ত একজন আসামিকে গ্রেফতার করেছে এসআরবি-১৩।* *গাইবান্ধায় ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলায়ে একজনকে গ্রেফতার করেছে এসআরবি-১৩।* *রংপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা, অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে এসআরবি-১৩।*  ধর্ম যার যার, উৎসব সবার: শুভ বিজয়া দশমীতে শেষ হলো শারদীয় দুর্গোৎসব ১৪৪ ধারা জারিকৃত জমি পরিদর্শন করলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ষ্টাপ রিপোর্টার অতুল বসাক রানীশংকৈল ঠাকুরগাঁও  *নীলফামারীর জলঢাকায় চাঞ্চল্যকর মকবুল হত্যা মামলার তিনজন আসামিকে নরসিংদী থেকে গ্রেফতার করেছে এসআরবি।*  রাণীশংকৈলে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী মুক্তারুল ইসলাম ভুট্টো রাণীশংকৈলে থানা পুলিশের মাদকবিরোধী অভিযান, আটক ৮ জন *গাইবান্ধার পলাশবাড়ীতে জুয়ার আসরে এসআরবির অভিযানে ৮ জুয়াড়ি গ্রেফতার।*

*লালমনিরহাটে এসআরবি এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর যৌথ ভ্রাম্যমান আদালতে তিনটি প্রতিষ্ঠানকে ২০,০০০/- টাকা জরিমানা।* 

Reporter Name
  • Update Time : Wednesday, September 23, 2026
  • 78 Time View

 

 

১। ‘বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন নিয়মিতভাবে চাঞ্চল্যকর হত্যা, ধর্ষণ, ডাকাতি, মাদক, অবৈধ অস্ত্র, চোরাকারবারীসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এছাড়াও জ্বালানী তেল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতিরোধ, বাজার সিন্ডিকেট ভঙ্গ এবং খাদ্যে ভেজাল প্রতিরোধে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন নিয়মিতভাবে মোবাইল কোর্ট পরিচালনা করছে।

 

২। এরই ধারাবাহিকতায়, সিপিএসসি, এসআরবি-১৩, রংপুর ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, লালমনিরহাট জেলা কর্তৃক ২২ সেপ্টেম্বর, ২০২৬ তারিখ লালমনিরহাটের মোস্তফী বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় অবৈধ উপায়ে খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে ভাই-ভাই বেকারীকে ৫,০০০/- টাকা, অধিক মূল্যে পণ্য বিক্রি করার অপরাধে সোহেল ফার্টিলাইজারকে ৫,০০০/- টাকা এবং পণ্যের মোড়ক ব্যবহার না করায় জনতা বীজ ফাউন্ডেশনকে ১০,০০০/- টাকা সহ তিনটি প্রতিষ্ঠানে সর্বমোট ২০,০০০/- টাকা জরিমানা করা হয়। এসআরবি-১৩, রংপুরের সহায়তায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, লালমনিরহাট জেলা এর সহকারী পরিচালক শেখ সাদী উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

 

৩। এছাড়াও অবৈধ মজুতদারী, অতিরিক্ত দামে পণ্য বিক্রয় এবং খাদ্যে ভেজালের মত অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

 

…মূলকপি স্বাক্ষরিত…

বিপ্লব কুমার গোস্বামী

অতিরিক্ত পুলিশ সুপার

সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া)

অধিনায়কের পক্ষে

মোবাঃ ০১৭৭৭৭১১৩০৩

তারিখঃ ২৩/০৯/২০২৬ ইং।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com