1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. info.masudasian@gmail.com : dailybanglakontho :
  3. ujjalujjal01765@gmail.com : Ujjal :
October 20, 2026, 6:37 pm
শিরোনামঃ
*গাইবান্ধার পলাশবাড়ীতে জুয়ার আসরে এসআরবির অভিযানে ৮ জুয়াড়ি গ্রেফতার।* রাণীশংকৈলে পাঁচটি পূজামণ্ডপ পরিদর্শন করলেন কাউন্সিলর পদপ্রার্থী মাসুদ রানা *দিনাজপুরের হাকিমপুরে চাচাকে হত্যার অভিযোগে অভিযুক্ত ভাতিজাকে ঢাকার আশুলিয়া হতে গ্রেফতার করেছে এসআরবি।* সাংবাদিক হত্যা ও হামলার প্রতিবাদে তাহিরপুরে মানববন্ধন, দোষীদের শাস্তি ও নিরাপত্তার দাবি রাণীশংকৈলে পাঁচটি দুর্গামন্দির পরিদর্শন করল উপজেলা প্রেসক্লাব, পূজারীদের সঙ্গে মতবিনিময় ঠাকুরগাঁওয়ের পিপলতলা দুর্গামন্দির পরিদর্শনে জেলা প্রশাসক, পূজার সার্বিক খোঁজখবর নিলেন রাণীশংকৈলে অসহায় ও এতিম শিক্ষার্থীদের নিয়ে মিলাদ মাহফিল ও খাবারের আয়োজন *রংপুরে অভিযান চালিয়ে আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী মেরিল সুমনকে গ্রেফতার করেছে এসআরবি-১৩।* রাণীশংকৈলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ঠাকুরগাঁও কেন্দ্রীয় রবীন্দ্র মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক ও ইউএনও।

জামিনে বের হয়ে ৫ দিনের মাথায় আবারও ১৮০০ পিস ইয়াবাসহ আটক বিএনপির বহিষ্কৃত নেতা নাজির

Reporter Name
  • Update Time : Thursday, September 24, 2026
  • 116 Time View

 

 

মাদক ব্যবসায়ী যে দলেরই হোক, তারা সহজে শোধরায় না — এমনটাই আবারও প্রমাণ করলেন রাণীশংকৈল উপজেলার চিহ্নিত মাদক কারবারি নাজির হোসেন।

 

জামিনে মুক্তি পাওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় আবারও ১৮০০ পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাতে আটক হয়েছেন তিনি। বর্তমানে তিনি রাণীশংকৈল থানা হেফাজতে রয়েছেন।

 

আটককৃত নাজির হোসেন রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি। মাদক সংশ্লিষ্টতার অভিযোগে দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।

 

এর আগে গত ৩১ আগস্ট একই কায়দায় মাদক, মোটরসাইকেল, নগদ টাকা ও স্ত্রীসহ গ্রেপ্তার হয়েছিলেন তিনি। সেসময় হরিপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ১৪৫ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল ও নগদ ১০ লক্ষ টাকা জব্দ করে। পরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয় বলে জানিয়েছিলেন অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন।

 

স্থানীয়দের অভিযোগ, জেলে যাওয়া-আসা তার কাছে এখন নিত্যদিনের ঘটনা। জামিনে বের হয়েই তিনি আবারও একই ব্যবসায় জড়িয়ে পড়েন। কয়েকদিন আগে স্ত্রী, মাদক, গাড়ি ও টাকাসহ আটক হয়ে জেলহাজতে গেলেন, আবার জামিনে এসে ফিরলেন পুরনো পেশায়।

 

এলাকাবাসীর প্রশ্ন, এভাবে বারবার আটক হয়েও কীভাবে তিনি জামিন পেয়ে যান এবং প্রকাশ্যে মাদক ব্যবসা চালিয়ে যান? মাদকের এই চেইন ভাঙতে হলে শুধু আটক নয়, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com