1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. info.masudasian@gmail.com : dailybanglakontho :
  3. ujjalujjal01765@gmail.com : Ujjal :
October 20, 2026, 6:37 pm
শিরোনামঃ
*গাইবান্ধার পলাশবাড়ীতে জুয়ার আসরে এসআরবির অভিযানে ৮ জুয়াড়ি গ্রেফতার।* রাণীশংকৈলে পাঁচটি পূজামণ্ডপ পরিদর্শন করলেন কাউন্সিলর পদপ্রার্থী মাসুদ রানা *দিনাজপুরের হাকিমপুরে চাচাকে হত্যার অভিযোগে অভিযুক্ত ভাতিজাকে ঢাকার আশুলিয়া হতে গ্রেফতার করেছে এসআরবি।* সাংবাদিক হত্যা ও হামলার প্রতিবাদে তাহিরপুরে মানববন্ধন, দোষীদের শাস্তি ও নিরাপত্তার দাবি রাণীশংকৈলে পাঁচটি দুর্গামন্দির পরিদর্শন করল উপজেলা প্রেসক্লাব, পূজারীদের সঙ্গে মতবিনিময় ঠাকুরগাঁওয়ের পিপলতলা দুর্গামন্দির পরিদর্শনে জেলা প্রশাসক, পূজার সার্বিক খোঁজখবর নিলেন রাণীশংকৈলে অসহায় ও এতিম শিক্ষার্থীদের নিয়ে মিলাদ মাহফিল ও খাবারের আয়োজন *রংপুরে অভিযান চালিয়ে আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী মেরিল সুমনকে গ্রেফতার করেছে এসআরবি-১৩।* রাণীশংকৈলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ঠাকুরগাঁও কেন্দ্রীয় রবীন্দ্র মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক ও ইউএনও।

*জয়পুরহাটের ধর্ষণ মামলার প্রধান আসমিকে দিনাজপুর থেকে গ্রেফতার করেছে এসআরবি।*

Reporter Name
  • Update Time : Friday, September 25, 2026
  • 97 Time View

 

 

১। এসআরবি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনসহ অপহরণ, হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এছাড়াও নারী ও শিশুদের প্রতি সহিংসতার মতো স্পর্শকাতর বিষয়গুলোতে এসআরবি অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে।

 

২। জয়পুরহাটের ক্ষেতলালে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত প্রধান আসামি মোঃ সাকিব হাসান (২১) কে দিনাজপুরের ঘোড়াঘাটে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গতকাল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সাকিব হাসান ঘোড়াঘাট থানার উত্তর জয়দেবপুর গ্রামের নেহাজুল আলমের ছেলে।

 

৩। মামলার এজাহার সূত্রে জানা যায় যে, ফেসবুকের মাধ্যমে দুইবছর আগে ভুক্তভোগী ঐ নারীর সাথে অভিযুক্ত সাকিবের পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে প্রেম ভালবাসা তৈরী হলে তাদের মধ্যে অন্তরঙ্গ যোগাযোগ ও মেলামেশা শুরু হয়। আসামি সাকিব বিয়ের প্রলোভন দিয়ে ঐ নারীর সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে। পরবর্তীতে, আসামি সাকিবের কথা মতো ঐ নারী গত ১৬ আগস্ট, ২০২৬ তারিখ বিয়ের জন্য তার বাড়ি থেকে টাকাপয়সা নিয়ে আসামির বাড়িতে গেলে বিয়ে করবে না জানিয়ে সাকিব তাকে বাড়ি থেকে চলে যেতে বলে। কিন্তু, ঐ নারী বাড়ি থেকে না যেতে চাইলে তাকে মারধর করে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়। ঐ নারীর পরিবার আসামি সাকিবের বাড়িতে গেলে তাদেরকে আটকে রাখা হয়। পরে, ঘোড়াঘাট থানা পুলিশ তাদের আসামির বাড়ি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। গত ২১ আগস্ট, ২০২৬ তারিখ আসামি সাকিব ঐ নারীর মোবাইলে ফোন করে তাকে বিয়ের কথা জানায়। ভুক্তভোগী ঐ নারী আসামির কথা মত তার সাথে গেলে পুনরায় শারীরিক সম্পর্ক করে এবং বিয়ে করতে অস্বীকৃতি জানায়। এই ঘটনায় ভুক্তভোগী ঐ নারী বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেন।

 

৪। উক্ত মামলার অভিযুক্ত আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এসআরবি। সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩, এসআরবি-১৩, গাইবান্ধা এবং সিপিসি-৩, এসআরবি-৫, জয়পুরহাট এর একটি যৌথ আভিযানিক দল ২৩ সেপ্টেম্বর, ২০২৬ তারিখ বিকাল ০৫.৫০ ঘটিকার সময় দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানাধীন ভুলাকিপুর ইউনিয়নের উত্তর জয়দেবপুর গ্রামে আসামির নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে উক্ত ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি মোঃ সাকিব হাসান’কে গ্রেফতার করে।

 

৫। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া সমাজ থেকে হত্যা, অপহরণ, ধর্ষণ, বলাৎকারের মতো মারাত্মক অপরাধ দমনে এসআরবি এর এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

 

…মূলকপি স্বাক্ষরিত….

বিপ্লব কুমার গোস্বামী

অতিরিক্ত পুলিশ সুপার

সিনিয়র সহকারী পরিচালক(মিডিয়া)

অধিনায়কের পক্ষে

মোবাঃ ০১৭৭৭৭১১৩০৩

তারিখঃ ২৪/০৯/২০২৬ খ্রিঃ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com