1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. info.masudasian@gmail.com : dailybanglakontho :
  3. ujjalujjal01765@gmail.com : Ujjal :
October 22, 2026, 8:07 am
শিরোনামঃ
১৪৪ ধারা জারিকৃত জমি পরিদর্শন করলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ষ্টাপ রিপোর্টার অতুল বসাক রানীশংকৈল ঠাকুরগাঁও  *দিনাজপুরে আত্মহত্যায় প্ররোচনা মামলায় ০৫ বছর ০১ মাসের সাজাপ্রাপ্ত একজন আসামিকে গ্রেফতার করেছে এসআরবি-১৩।* *গাইবান্ধায় ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলায়ে একজনকে গ্রেফতার করেছে এসআরবি-১৩।* *রংপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা, অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে এসআরবি-১৩।*  ধর্ম যার যার, উৎসব সবার: শুভ বিজয়া দশমীতে শেষ হলো শারদীয় দুর্গোৎসব ১৪৪ ধারা জারিকৃত জমি পরিদর্শন করলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ষ্টাপ রিপোর্টার অতুল বসাক রানীশংকৈল ঠাকুরগাঁও  *নীলফামারীর জলঢাকায় চাঞ্চল্যকর মকবুল হত্যা মামলার তিনজন আসামিকে নরসিংদী থেকে গ্রেফতার করেছে এসআরবি।*  রাণীশংকৈলে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী মুক্তারুল ইসলাম ভুট্টো রাণীশংকৈলে থানা পুলিশের মাদকবিরোধী অভিযান, আটক ৮ জন *গাইবান্ধার পলাশবাড়ীতে জুয়ার আসরে এসআরবির অভিযানে ৮ জুয়াড়ি গ্রেফতার।*

*সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা; গাইবান্ধায় এসআরবি-১৩ এর অভিযানে প্রতারক চক্রের মূলহোতাসহ দুইজন গ্রেফতার।*

Reporter Name
  • Update Time : Saturday, September 26, 2026
  • 55 Time View

 

১। বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, ডাকাতি, অপহরণ, ধর্ষণ, প্রতারণা, চাঁদাবাজিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। প্রতারণা ও চাঁদাবাজির মতো গুরুতর সামাজিক অপরাধের ক্ষেত্রে এসআরবি অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে অঙ্গীকারবদ্ধ।

২। গাইবান্ধার গোবিন্দগঞ্জে সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে আর্থিক প্রতারণা চক্রের দুইজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। গতকাল সন্ধ্যায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো গোবিন্দগঞ্জ থানার বিশ্বনাথপুর পশ্চিমপাড়া গ্রামের মোঃ আইদুল হোসেনের ছেলে মোঃ সোহেল মন্ডল(২৭) এবং মোঃ হাসেম আলীর ছেলে মোঃ হেলাল ইসলাম(২২)। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

৩। গত ২০ জুলাই, ২০২৬ তারিখ দুপুরে নাটোর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মোঃ আমিনুল ইসলামকে তার ব্যক্তিগত মোবাইল ফোনে একটি কলের মাধ্যমে জানানো হয় যে, তার ছোট ছেলে তামিম আল মাহী কয়েকজন বন্ধুসহ মাদক নিয়ে পুলিশের হাতে আটক হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে আমিনুল ইসলামের ছেলের কন্ঠে কথা বলে তার বিশ্বাস অর্জন করে প্রতারকচক্র। প্রতারকরা জানায় যে, তার ছেলেকে ছাড়াতে হলে তাদেরকে টাকা দিতে হবে। পরবর্তীতে, তাদের চাহিদা মোতাবেক আমিনুল ইসলাম দুইবারে মোট ৪০,০০০/- টাকা নগদের মাধ্যমে প্রদান করে। টাকা প্রদানের পরে তিনি তার ছেলের সাথে সরাসরি যোগাযোগ করলে প্রতারণার বিষয়টি বুঝতে পারেন। তিনি অজ্ঞাত প্রতারক কর্তৃক প্রতারণার শিকার হয়ে প্রতারণা সংক্রান্তে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করতে থাকেন। এই ঘটনায় প্রতারিত মোঃ আমিনুল ইসলাম নিজে বাদী হয়ে ২৫ সেপ্টেম্বর, ২০২৬ তারিখ নাটোর সদর থানায় একটি প্রতারণা মামলা দায়ের করেন (মামলা নং-৫৯)।

৪। এই ঘটনার তীব্র সামাজিক গুরুত্ব বিবেচনায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন গোয়েন্দা তৎপরতা এবং প্রতারক চক্রটিকে শনাক্ত ও গ্রেফতারে কার্যক্রম শুরু করে। ২৫ সেপ্টেম্বর, ২০২৬ তারিখ সন্ধ্যা ০৭.১০ ঘটিকার সময় সিপিসি-৩, এসআরবি-১৩, গাইবান্ধার একটি আভিযানিক দল গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানাধীন দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথপুর পশ্চিমপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে এই প্রতারক চক্রের মূল হোতা মোঃ সোহেল মন্ডল (২৭) এবং মোঃ হেলাল ইসলাম (২২) কে তাদের নিজ নিজ বসতবাড়ী হতে গ্রেফতার করে। এসময় তাদের হেফাজত থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ০৯ টি মোবাইল ফোন, একটি পাসপোর্ট এবং নগদ ১৪,১০০/- টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তিরা এ ধরণের প্রতারণার সাথে নিজেদের সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করে।

৫। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সমাজ থেকে হত্যা, অপহরণ, ধর্ষণ, প্রতারণা, চাঁদাবাজিসহ বিভিন্ন গুরুতর অপরাধ নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এসআরবি এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তাছাড়া, বিগত ৪৮ ঘন্টায় গাইবান্ধায় একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন জব্দ, রংপুরের তাজহাটে অটোরিকশা গ্যারেজ মালিক হত্যা মামলার একজন আসামি গ্রেফতার, পীরগঞ্জে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার, ঠাকুরগাঁওয়ে ৯০ বোতল উইনসেরেক্স সিরাপ সহ দুইজন গ্রেফতার, কুড়িগ্রামে মাদক মামলায় ছয়বছর সাজাপ্রাপ্ত একজন আসামি গ্রেফতার, দিনাজপুরের ঘোড়াঘাটে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার, ঠাকুরগাঁওয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একজন আসামি গ্রেফতার এবং রংপুরের গংগাচড়া এলাকা থেকে একটি দেশীয় পিস্তল জব্দ করা হয়।

…মূলকপি স্বাক্ষরিত…
বিপ্লব কুমার গোস্বামী
অতিরিক্ত পুলিশ সুপার
সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া)
অধিনায়কের পক্ষে
মোবাইল: ০১৭৭৭৭১১৩০৩
তারিখ: ২৬/০৯/২০২৬ খ্রিঃ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com