1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. info.masudasian@gmail.com : dailybanglakontho :
  3. ujjalujjal01765@gmail.com : Ujjal :
October 20, 2026, 5:28 pm
শিরোনামঃ
*গাইবান্ধার পলাশবাড়ীতে জুয়ার আসরে এসআরবির অভিযানে ৮ জুয়াড়ি গ্রেফতার।* রাণীশংকৈলে পাঁচটি পূজামণ্ডপ পরিদর্শন করলেন কাউন্সিলর পদপ্রার্থী মাসুদ রানা *দিনাজপুরের হাকিমপুরে চাচাকে হত্যার অভিযোগে অভিযুক্ত ভাতিজাকে ঢাকার আশুলিয়া হতে গ্রেফতার করেছে এসআরবি।* সাংবাদিক হত্যা ও হামলার প্রতিবাদে তাহিরপুরে মানববন্ধন, দোষীদের শাস্তি ও নিরাপত্তার দাবি রাণীশংকৈলে পাঁচটি দুর্গামন্দির পরিদর্শন করল উপজেলা প্রেসক্লাব, পূজারীদের সঙ্গে মতবিনিময় ঠাকুরগাঁওয়ের পিপলতলা দুর্গামন্দির পরিদর্শনে জেলা প্রশাসক, পূজার সার্বিক খোঁজখবর নিলেন রাণীশংকৈলে অসহায় ও এতিম শিক্ষার্থীদের নিয়ে মিলাদ মাহফিল ও খাবারের আয়োজন *রংপুরে অভিযান চালিয়ে আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী মেরিল সুমনকে গ্রেফতার করেছে এসআরবি-১৩।* রাণীশংকৈলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ঠাকুরগাঁও কেন্দ্রীয় রবীন্দ্র মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক ও ইউএনও।

*লালমনিরহাটের কালীগঞ্জ ও হাতীবান্ধা থেকে ৯৯ বোতল এস্কাফ ও দুই কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে এসআরবি-১৩।*

Reporter Name
  • Update Time : Monday, September 28, 2026
  • 77 Time View

 

 

১। এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। এসআরবি-১৩, রংপুর এর দায়িত্বপূর্ণ এলাকা মাদকমুক্ত করতে সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

 

 

২। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, এসআরবি-১৩, রংপুর এর একটি আভিযানিক দল ২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বিকাল ০৫.০০ ঘটিকার সময় লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন কাকিনা চাঁপারতল ওয়াপদা মোড়ে অবস্থিত আসামি শ্রী মধুসূদন মোহন্ত (৩৫) এর মালিকানাধীন এমএস বডি বিল্ডার্স নামক ওয়ার্কশপে অভিযান চালিয়ে একটি ঘরের চৌকির নিচে থেকে ৯৯ বোতল এস্কাফ সিরাপ জব্দ করে। এ সময় অবৈধ মাদক রাখার অপরাধে দোকান মালিক শ্রী মধুসূদন মোহন্ত (৩৫), পিতা-শ্রী মাধব চন্দ্র মহন্ত, গ্রাম-খোঁচাবাড়ি, থানা ও জেলা-লালমনিরহাট’কে গ্রেফতার করা হয়।

৩। পৃথক অপর একটি অভিযানে ২৭ সেপ্টেম্বর, ২০২৬ তারিখ রাত ১০.৩০ ঘটিকার সময় একই আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার বনচুকি গ্রামে মোঃ নুর ইসলাম শেখ @ ভোলা (৪৫), পিতা- মৃত হাবিল শেখ এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে গোসলখানার ভেতর থেকে দুই কেজি গাঁজা জব্দ করে। এ সময়, বাড়ির মালিক মোঃ নুর ইসলাম শেখ @ ভোলা (৪৫) এবং তার স্ত্রী মোছাঃ শাহনাজ বেগম (৪০) কে গ্রেফতার করা হয়।

৪। এই ঘটনায় এসআরবি বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এসআরবি -১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

…মূলকপি স্বাক্ষরিত…

বিপ্লব কুমার গোস্বামী

অতিরিক্ত পুলিশ সুপার

সিনিয়র সহকারী পরিচালক

(মিডিয়া)

অধিনায়কের পক্ষে

মোবা-০১৭৭৭৭১১৩০৩

তারিখ- ২৮/০৯/২০২৬ খ্রিঃ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com